বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

ব্রাক্ষণবাড়িড়িয়ার নাসিরনগরে হেযবুত তাওহীদের সদস্যদের উপর সন্ত্রাসী হামলা, নারী সহ আহত-৭

শিখা আক্তার ,স্টাফ রিপোর্টার / ১০৪ সময়ঃ
নিউজ আপঃ মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১, ১২:১৮ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হেযবুত তওহীদের উপর আজ ২২/০৩/২০২১ সন্ধ্যায় ধর্মব্যবসায়ী উগ্রবাদী গোষ্ঠীর সন্ত্রাসী হামলা হয়েছে, সাতজন গুরুতর আহত। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দুইজন।

এ পর্যন্ত প্রাপ্ত খবরে জানা গেছে, লুটপাটের পর হেযবুত তওহীদের সদস্যদের উপর অকথ্য নির্যাতন চালানো হয়েছে। হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন,ভুক্তভোগী পরিবার ও এলাকার লোকজন।

গত কয়েকদিন থেকে একটি উগ্রবাদী শ্রেণী রক্তক্ষয়ী ঘটনা ঘটানোর জন্য ওই এলাকায় মিথ্যা হ্যান্ডবিল বিতরণ করছিল। বিষয়টি দ্রুত থানাকে জানালে উল্টো তারা থানায় গিয়ে প্রকাশ্যে হুমকি দিয়ে এসেছে রক্তের গঙ্গা বইয়ে দিবে। “খেলাফত যুব মজলিস নাসিরনগর থানা” নামের একটি ফেসবুক গ্রুপে হামলার প্রকাশ্য উসকানি দেওয়া হয়েছে।

এমন ন্যাক্কারজনক ঘটনা যে ঘটবে সেই আশঙ্কা করে ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় গিয়ে জিডি করা হয়েছে, এসপি ও ডিসি বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। এমনকি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সামনেও বিষয়টির ভয়াবহতা তুলে ধরা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আইন-শৃঙ্খলা বাহিনী কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি, ফলে মাত্র তিন দিন আগে বাধ্য হয়ে কোর্টে নিরাপত্তা চেয়ে সাত ধারা করা করা হয়েছে। কোর্ট ওই উগ্রবাদী গোষ্ঠীকে ডেকে সতর্কও করে দিয়েছিল। কিন্তু কে শোনে কার কথা? তাদের আস্ফালন এতদূর পর্যন্ত বেড়ে গিয়েছে যে, আইন-আদালতের তোয়াক্কা তারা করে না।

হেযবুত তওহীদের নির্দোষ সদস্য, বয়োবৃদ্ধ ইদ্রিস আলী ও তার পরিবারের উপর রাতের অন্ধকারে চতুর্দিক থেকে হামলা চালানো হয়েছে।

হেযবুত তওহীদের সদস্যদের উপর এই ন্যাক্করজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন হেযবুত তাওহীদের এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম, অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর