শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী ডা. রবীন্দ্রনাথ মল্লিকের ২২তম মৃত্যুবার্ষিকী ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মাদারীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ছাত্রদল নেতার উপর হামলার দায় অস্বীকার করে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ফুলের শুভেচ্ছায় সিক্ত জেলা পরিষদের নবাগত প্রশাসক মাশুকুর রহমান বাসের ধাক্কায় প্রাণ গেল মৌচাষির
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

ব্রাহ্মণবাড়িয়ায় আতঙ্ক, মোড়ে মোড়ে পুলিশ-বিজিবি

ডেস্ক রিপোর্ট: / ১২৮ সময়ঃ
নিউজ আপঃ মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১, ৭:৩২ পূর্বাহ্ণ

আতঙ্ক। থমথমে অবস্থা। জনসমাগম কম। শহরজুড়ে ছড়িয়ে রয়েছে বিক্ষোভের নানা আলামত। গত কয়েকদিনে এই শহরে ঝরেছে রক্ত, নিভে গেছে কয়েকটি প্রাণ। গত শুক্রবার বিকাল থেকে গতকাল পর্যন্ত বিক্ষোভ, গুলি আর প্রাণহানির কারণে আলোচনায় ব্রাহ্মণবাড়িয়া। গতকাল রাত থেকে নামকাওয়াস্তে চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চালু হলেও শিডিউল ঠিক করা সম্ভব হয়নি। রেলস্টেশনে ভাংচুরের পর এখনো চালু হয়নি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন।যে কারণে ট্রেন যোগাযোগ নেই এই শহরের সঙ্গে । গাড়িতেও যাত্রী কম। ঢাকার কমলাপুরে ব্রাহ্মণবাড়িয়াগামী রয়েল কোচ নামক বাসে উঠেই ভয়ে ভয়ে এক যাত্রী জানতে চাইলেন, ওখানে কোনো সমস্যা হবে নাতো!
শহরে ঢুকতেই চোখে পড়ে পথে পথে ছড়িয়ে রয়েছে ভাঙ্গা ইট, পাথর, আগুনের আলামত। হঠাৎ গতি থামিয়ে দেন রিকশাচালক এমরান আলী। বুঝার চেষ্টা করেন সামনে কোনো ঝামেলা হচ্ছে নাকি! এমরান জানান, পুলিশ, বিজিবি দেখলেই মনে হয় কোনো একটা ঝামেলা হচ্ছে। অনেকগুলো মানুষ মারা গেছে, বিভিন্ন জায়গায় হামলা হওয়ার পর ভয়ে ভয়ে থাকেন তিনি।
পুলিশ লাইন্স থেকে হাসপাতাল রোড, কুমারশীল মোড়সহ গুরুত্বপূর্ণ সব স্থানে পুলিশ ও বিজিবি অবস্থান করছে।
সন্দেহ হলেই থামিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পথচারীদের। কিছু সময় পরপর সাইরেন বাজিয়ে টহল দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কুমারশীল মোড়ের ব্যবসায়ী রফিক আহমেদ জানান, শহরে জনাসমাগম অনেক কমে গেছে। সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আন্দোলনকারীদের অনেকে এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। টিয়ারগ্যাস ও গুলিতে আহত হয়েছেন তারা। জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মুফতি মোবারক উল্লাহ জানান, হামলা, মামলা ও গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। আহতরাও একই আতঙ্কে বলে জানান তিনি।
সাধারণ মানুষ অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়ায় গত শুক্রবার থেকে ইন্টারনেট ছাড়াও মোবাইলফোনের নেটওয়ার্কেও সমস্যা করছে। শহরজুড়ে গ্যাসও নেই। সোমবার সন্ধ্যায় গ্যাস আসে। সব মিলিয়ে আতঙ্ক ও দুর্ভোগের শহরে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া।
এদিকে আজ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, হামলা, সংঘর্ষের সুষ্ঠু তদন্ত হবে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। ইতিমধ্যে নাশকতার তদন্তের জন্য রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেনকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে এই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানান তিনি।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর