রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

বড় ধরনের পরিবর্তন ছাড়াই সংসদে অর্থ বিল পাস

প্রতিবেদকের নাম / ১১৯ সময়ঃ
নিউজ আপঃ মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ৬:২৭ পূর্বাহ্ণ

বিশেষ প্রতিনিধি:

চলতি বছরের বাজেট  অধিবেশনে বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে অর্থবিল-২০২০ পাস করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি পাসের প্রস্তাব করেন। পরবর্তীতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অর্থবিল ২০২০ জাতীয় সংসদে পাসের জন্য ভোটে দিলে তা কণ্ঠভোটে পাস হয়।

বিলটি গত ১১ জুন উত্থাপন করা হয়। অর্থবিল পাসের মধ্য দিয়ে নতুন বাজেটের কর প্রস্তাবগুলো কার্যকর হবে। মঙ্গলবার (৩০ জুন) পাস হবে নতুন অর্থবছরের (২০২০-২১) বাজেট। এটি কার্যকর হবে ১ জুলাই থেকে।

এর আগে জাতীয় সংসদের সরকারি ও বিরোধী দলীয় সদস্যরা অর্থবিলের বিভিন্ন অংশের সংশোধনী প্রস্তাব এনে বক্তব্য রাখেন। সংসদ সদস্য পীর ফজলুর রহমান, কাজী ফিরোজ রশিদ, মুজিবুল হক, আবুল হাছান মাহমুদ আলী, আলী আশরাফ, মশিউর রহমান রাঙার অর্থবিলের ওপর আনা কয়েকটি সংশোধনী প্রস্তাব অর্থমন্ত্রী গ্রহণ করেন। পরবর্তীতে এগুলো ভোটে দিলে তাও কণ্ঠভোটে পাস হয়। তবে এসব সংশোধনীতে অর্থ আদায় বা অন্য কোনো খাতে কোনো পরিবর্তন হবে না।

পাঁচদিন বিরতির পর সংসদের মুলতবি বৈঠক সোমবার (২৯ জুন) বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়। মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টায় মুলতিব বৈঠক আবার শুরু হবে। আজ ২০২০-২০২১ অর্থ বছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পাস হবে। এটি হবে আওয়ামী লীগ সরকারের মোট ২০তম বাজেট। চলমান করোনাভাইরাস পরিস্থিতির জন্য জাতীয় সংসদ অধিবেশন কিছুটা বিঘ্নিত হচ্ছে, যেখানে করোনা আক্রান্ত অনেক সাংসদ অংশ নিতে পারছেন না বাজেট অধিবেশনে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর