শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

ভয়ে প্রচারণা চালাতে পারছেন না ঐক্যফ্রন্টের প্রার্থী

প্রতিবেদকের নাম / ১৪৯ সময়ঃ
নিউজ আপঃ মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮, ১১:১৬ পূর্বাহ্ণ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী মো. লিয়াকত আলী অভিযোগ করেছেন, পুলিশ রাতের আঁধারে তাঁর নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে সরকার দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য চাপ দিচ্ছে। ইতিমধ্যে পাঁচটি গায়েবি মামলা করে অর্ধশতাধিক নেতা–কর্মীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। তিনি নির্বাচনী প্রচারণা চালাতে পারছেন না।

গতকাল সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সংবাদ সম্মেলনে মো. লিয়াকত আলী এ অভিযোগ করেন। এর আগে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে এ–সংক্রান্ত দুইটি লিখিত অভিযোগ দাখিল করেও কোনো সুফল পাননি বলে সংবাদ সম্মেলনে দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. লিয়াকত আলী জানান, নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান উল্লেখ করে পুলিশ বিস্ফোরক ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে গায়েবি মামলা করে বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতা–কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে। পুলিশ ২০৭ জনের নামোল্লেখ ও পৌনে দুই শ জনকে অজ্ঞাতনামা আসামি করে পাঁচটি পৃথক মামলা করেছে। গত রোববার রাতেও উপজেলার বিভিন্ন স্থানে হানা দিয়ে পুলিশ নেতা–কর্মীদের অন্যত্র চলে যাওয়ার বা নৌকার পক্ষে কাজ করার জন্য শাসিয়েছে।

মো. লিয়াকত আলী বলেন, ‘দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজ ও স্থানীয় মজিবর রহমান আমার গাড়ির গতি রোধ করে হুঁশিয়ারি দেন, দুর্গাপুর ইউনিয়নের প্রতিটি কেন্দ্রের ভোট জোর করে সিল মেরে নৌকার পক্ষে নেবেন, আমাকে একটি ভোটও দিতে দেবেন না।’ তাঁদের প্রকাশ্য হুমকিতে ওই ইউনিয়নের চর দুর্গাপুরের পূর্বনির্ধারিত কর্মসূচি তিনি বাতিল করতে বাধ্য হন।

সংবাদ সম্মেলনে মো. লিয়াকত আলী আরও বলেন, আবদুল লতিফ সিদ্দিকী একজন ভদ্রলোক, শান্তিপ্রিয় মানুষ। তিনি নির্বাচন কমিশনের ওপর অনাস্থা এনে ভোট থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁকেও নির্বাচন থেকে সরিয়ে দিতে সরকার দলীয় প্রার্থী পুলিশ দিয়ে নানা ফন্দিফিকির করছেন। এসব কর্মকাণ্ডের বিষয়ে তিনি নির্বাচন কমিশনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। মৃত্যু হলেও তিনি নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়াবেন না বলে জানান।

সংবাদ সম্মেলনে লিয়াকত আলীর সঙ্গে ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শুকুর মামুদ, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি লুৎফর রহমান তালুকদার, উপজেলা মহিলা দলের সভাপতি রিনা বেগম প্রমুখ।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর