বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী ডা. রবীন্দ্রনাথ মল্লিকের ২২তম মৃত্যুবার্ষিকী ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

মেয়রের বাসভবনে রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ১৩

অনলাইন ডেস্ক। / ২০৮ সময়ঃ
নিউজ আপঃ বুধবার, ৭ এপ্রিল, ২০২১, ১২:৫৫ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস ছালামের বাড়িতে হঠাৎ রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পৌরসভার দুই প্যানেল মেয়র ও দুই কাউন্সিলর ও মেয়রের স্ত্রীসহ ১৩ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রামগোপালপুর এলাকায় মেয়রের বাসভবনে এ বিস্ফোরণ ঘটে। মুন্সিগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- মিরকাদিম পৌরসভার প্যানেল মেয়র রহিম বাদশা (৫৫), আওলাদ (৪০), কাউন্সিলর দ্বীন ইসলাম, মো. সোহেল, মেয়র আব্দুস সালামের স্ত্রী কাননসহ (৪০) তাইজুল (২০), মো. মোশারফ (৬২), মনির হোসেন (৫০), শ্যামল দাশ (৪৫), পান্না (৫০), কালু (৪০), কানন (৪০) ও মহিউদ্দিন।

পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, হঠাৎ বিস্ফোরণে কয়েকজন দগ্ধের খবর পেয়েছি। কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ জানান, বিস্ফোরণের সূত্রপাত এখনও জানা যায়নি। তবে বিস্ফোরণে দরজার উপরের অংশের বার্নিশ পুড়ে গেছে। ডাইনিং ও বেডরুমের গ্লাস ভেঙে গেছে। মোট তিনটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে রান্নার কক্ষের একটি ও বেডরুমের দু’টি।

এদিকে বিস্ফোরণে দু’জন গুরুতরসহ মোট ১৩ জন দগ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শৈবাল বসাক।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর