বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী ডা. রবীন্দ্রনাথ মল্লিকের ২২তম মৃত্যুবার্ষিকী ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জে ৭ দিনের শোক কর্মসূচি

প্রতিবেদকের নাম / ১৫৮ সময়ঃ
নিউজ আপঃ রবিবার, ১৪ জুন, ২০২০, ৪:৫৪ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের সদ্য প্রয়াত নেতা ও সাবেকমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে দলের পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলায় ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শনিবার প্রিয় নেতার মৃত্যু সংবাদ তার জন্মভূমি সিরাজগঞ্জে পৌঁছার পরই জেলা আওয়ামী লীগ নেতারা জরুরি সভায় মিলিত হন। সভা শেষে এ শোক কর্মসূচি ঘোষণা করা হয়।

জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুজ্জামান আলো জানান, সিরাজগঞ্জের কৃতি সন্তান আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য শহীদ এম মনসুর আলীর সন্তান সাবেক মন্ত্রী, জাতীয় নেতা মোহাম্মাদ নাসিম এমপি’র মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ পরিবার গভীরভাবে শোকাহত।
মরহুম নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ৭ দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে জেলা, উপজেলাসহ সকল ইউনিট কার্যালয়ে আগামী ৭ দিন জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করবে। পাশাপাশি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগামী তিনদিন কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ঘোষিত কর্মসূচি মাইকযোগে জেলা ও উপজেলা পর্যায়ে প্রচার করা হচ্ছে।

স্বাস্থ্যবিধি মেনে ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সিরাজগঞ্জ জেলার সব ইউনিটের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে লিখিত বিবৃতি দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

বিবৃতি দিয়ে শোক প্রকাশ করেছেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসপান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য্য, সংরক্ষিত আসনের সাবেক নারী এমপি সেলিনা বেগম স্বপ্না, পৌর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ, জেলা ছাত্রলীগ, সিরাজগঞ্জ প্রেসক্লাবসহ নানা শ্রেণিপেশার মানুষ ও সংগঠন।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর