শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী ডা. রবীন্দ্রনাথ মল্লিকের ২২তম মৃত্যুবার্ষিকী ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মাদারীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ছাত্রদল নেতার উপর হামলার দায় অস্বীকার করে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ফুলের শুভেচ্ছায় সিক্ত জেলা পরিষদের নবাগত প্রশাসক মাশুকুর রহমান বাসের ধাক্কায় প্রাণ গেল মৌচাষির
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

যশোরে ইজিবাইক চোর চক্রের ৮ সদস্য আটক

প্রতিবেদকের নাম / ১১০ সময়ঃ
নিউজ আপঃ রবিবার, ৮ নভেম্বর, ২০২০, ১:১৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট : যশোরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৮ সদস্যকে শুক্রবার (৬ নভেম্বর) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮টি ইজিবাইক ও চুরি করার যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (৭ নভেম্বর) দুপুর দেড়টায় পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হলো-যশোর সদর উপজেলার আমবটতলা এলাকার আব্দুল আজিজের ছেলে রাজু (২১), নূরপুর দক্ষিণপাড়ার জামাল গাজীর ছেলে রবিউল ইসলাম গাজী (৩৫), যশোর শহরের বেজপাড়া এলাকার ইয়ার আলী মোল্লার ছেলে শাহাদাৎ (২০), মৃত মিজান শেখের ছেলে আনারুল ইসলাম (২০), ধর্মতলা হ্যাচারিপাড়ার জাকির সরদারের ছেলে শাহিন (২০), মণিরামপুর উপজেলার দোনার গ্রামের আশরাফ আলী বিশ্বাসের ছেলে সোহেল রানা (২৩), খুলনার হরিণটানা উপজেলার কৈয়া বাজার এলাকার ইসমাইল হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২৭) ও দিঘলিয়া উপজেলার হাজিগ্রামের বাবুল মোল্লার ছেলে রাজু মোল্লা (২৩)।
পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, গত ২ অক্টোবর রাতে যশোর সদর উপজেলার সরদার বাগডাঙ্গা গ্রামের একটি গ্যারেজ থেকে দুটি ইজিবাইক চুরি হয়। ওই ঘটনায় কলিম বিশ্বাস নামে এক ইজিবাইক চালক ৫ অক্টোবর অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। পরবর্তীতে মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর ডিবি ওসি সোমেন দাশের নেতৃত্বে একটি টিম শুক্রবার বিকালে যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে চোর চক্রের ৫ সদস্যকে আটক করে। তাদের স্বীকারোক্তি মতে যশোর সদরের নূরপুর থেকে একজন, মণিরামপুরের রাজগঞ্জ থেকে একজন এবং খুলনার হরিণটানা উপজেলার কৈয়া বাজার থেকে চক্রের প্রধান সুমন হাওলাদারকে আটক করা হয়। পরে সুমনের স্বীকারোক্তি মতে খুলনার হরিণটানা ও সোনাডাঙ্গা থেকে ৮টি ইজিবাইক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইজিবাইকের মধ্যে যশোর সদর উপজেলার সরদার বাগডাঙ্গা গ্রামের গ্যারেজ থেকে চুরি যাওয়া দুটি ইজিবাইক রয়েছে।
পুলিশ সুপার আরও জানান, উদ্ধারকৃত বাকি ৬টি ইজিবাইকের মালিকরা বৈধ কাগজপত্র নিয়ে যোগাযোগ করলে আইনি প্রক্রিয়ায় তাদের তা ফেরত দেওয়া হবে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর