বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

রাউজানে মিথ্যা মামলা ও সন্ত্রাসীদের হুমকিতে ভীত সন্ত্রস্ত এক অসহায় পরিবার

নিজস্ব প্রতিবেদক ; / ২৭৬ সময়ঃ
নিউজ আপঃ রবিবার, ২১ মার্চ, ২০২১, ৯:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজান উপজেলার পুর্ব রাউজান এলাকার সহজ সরল এক অসহায় পরিবারের প্রতি প্রতিহিংসা পরায়ন হয়ে স্হানীয় জানে আলম বাহিনীর শীর্ষ সন্ত্রাসীরা একের পর এক বিভিন্নভাবে হুমকী ধামকী ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিবরনে হয়রানীর শিকার হাফেজ আব্দুল খালেক, আব্দুল করিম, পিতা দলিলুর রহমান মাতা হাছিনা বেগম জানান ক্রয় সুত্রে তাদের সম্পত্তি দীর্ঘ দিন ধরে জবর দখলে রেখেছিল প্রতিপক্ষ জানেআলম বাহিনীর সদস্যরা, এবিষয়ে আদালতে মামলা নিষ্পত্তি মাধ্যমে রায় প্রদান করেছেন অবৈধ দখলদারদেরকে নিদিষ্ট সময়ের মধ্যে বসত ঘর অন্যত্র সরিয়ে নিতে আদালতের নির্দেশ অনুযায়ী জবর দখলকারীরা স্বেচ্ছায় স্হান ত্যাগ করে পরবর্তীতে তাদেরকে জোরপূর্বক উচ্ছেদ করেছে মর্মে একটা মিথ্যা মামলা দায়ের করে এবং সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে বিভিন্ন হুমকি ধামকী প্রদান করে পুনরায় উক্ত সম্পত্তি তাদের জবর দখলের বিভিন্ন পায়তারা চালাচ্ছে । তারা আরো জানান তাদের খরিদা সুত্রে সম্পত্তি মৌজা পুর্ব রাউজান বিএস,খতিয়ান নং ৩২৯২ দাগ নং ৩০২৯ (নাল জমি) ৩০৩০ (ভিটা) মোট ২০ শতক, উক্ত সম্পত্তি দীর্ঘ দিন ধরে জবর দখলে রাখিয়া ভোগ করেছিল স্হানীয় শীর্ষ সন্ত্রাসী জানে আলম (নিহত) বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আন্তজেলা ডাকাত সর্দার আলমের বড় ভাই নিহত দিদার আলমের স্ত্রী মহিলা সন্ত্রাসী হোসনেআরা বেগম, মোঃ হোসেন পিতা জহুর আহাম্মদ পুর্ব রাউজান লালীর বাপের বাড়ী, গং। উক্ত সন্ত্রাসী চক্র আদালতের রায়ে হেরে যাওয়াতে প্রতিহিংসা পরায়ন হয়ে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে এবং সন্রাসীদের মাধ্যমে হুমকি ধামকি দিয়ে অযথা হয়রানী করার অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে সন্ত্রাসীদের ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় দিনাতিপাত করছে হাফেজ আব্দুল খালেকের পরিবার।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর