মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

রিফাত হত্যা: বিভিন্ন মেয়াদে অপ্রাপ্তবয়স্ক ১১ জনের সাজা

প্রতিবেদকের নাম / ১১৫ সময়ঃ
নিউজ আপঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০, ৫:১১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট : বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামরি মধ্যে ১১ জনের সাজা দিয়েছেন আদালত। আর অপরাধ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দেয়া হয়েছে। ১১ আসামির মধ্যে ছয়জনের ১০ বছর, ৪ আসামিকে ৫ বছর ও ১ জনের তিন বছরের সাজা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বরগুনার শিশু আদালতের বিচারক হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মামলার অপ্রাপ্তবয়স্ক ১১ আসামিকে আদালতে হাজির করে পুলিশ। গত ১৪ অক্টোবর মামলার দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

গত বছরের ১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মো. হুমায়ূন কবির নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে দুটি অভিযোগপত্র আদালতে দাখিল করেন। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন ও অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে পৃথকভাবে আসামি করা হয়। এরপর ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান প্রাপ্তবয়স্ক মিন্নিসহ ৬ আসামিকে মৃত্যুদণ্ড ও চারজনকে খালাস দেন।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। ওই দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে বরগুনা থানায় একটি হত্যা মামলা করেন।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর