রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী ডা. রবীন্দ্রনাথ মল্লিকের ২২তম মৃত্যুবার্ষিকী ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মাদারীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চট্টগ্রামের ১ যুবলীগ কর্মী নিহত

প্রতিবেদকের নাম / ১২৪ সময়ঃ
নিউজ আপঃ সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯, ৯:৪৫ পূর্বাহ্ণ

ঝিনুক টিভি ডেস্ক-

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ কর্মী খোরশেদ আহমেদ নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে নয়টার দিকে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন।

র‍্যাব সূত্র জানায়, খোরশেদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র আইন এবং চাঁদাবাজিসহ আটটি মামলা রয়েছে। তাঁর বাড়ি নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অদূরে মোগলটুলী এলাকায়। আগ্রাবাদ ও আশপাশের এলাকায় ব্যাপক চাঁদাবাজির অভিযোগও রয়েছে খোরশেদের বিরুদ্ধে।

দলীয় ও স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সমর্থিত একজন কাউন্সিলরের সঙ্গে খোরশেদের সখ্যতা ছিল। সেই কাউন্সিলরের হাত ধরে অপরাধ জগতে তাঁর প্রবেশ ঘটে। একপর্যায়ে খোরশেদ বেপরোয়া হয়ে ওঠেন। তিনি নিজেকে যুবলীগের মোগলটুলী ওয়ার্ড শাখার সহসভাপতি বলে দাবি করতেন। খোরশেদের সঙ্গে স্থানীয় একজন জনপ্রতিনিধিও চাঁদাবাজিতে নামেন। আগ্রাবাদ এলাকার প্রতিটি দোকান এবং ফুটপাতের হকার থেকে নিয়মিত চাঁদা তোলা হয়। স্থানীয় ব্যবসায়ী এবং এলাকাবাসী তাঁদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে। সম্প্রতি গ্রুপ পরিবর্তন করে সাবেক একজন কাউন্সিলরের সঙ্গে হাত মেলান তিনি।

র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুল আলম বলেন, খোরশেদ আহমেদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র আইন ও চাঁদাবাজিসহ আটটি মামলা ছিল। এ ছাড়া এলাকায় নিয়মিত চাঁদাবাজি করতেন খোরশেদ। মাহবুবুল আলম ঘটনার বর্ণনা দিয়ে বলেন, খোরশেদকে ধরতে গেলে তিনি গুলি ছোড়েন। এ সময় র‍্যাব পাল্টা গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়। একপর্যায়ে খোরশেদ গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

চট্টগ্রামের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ফারুকী জানান, আগ্রাবাদ ট্রেড সেন্টারের সামনে র‍্যাব সদস্যদের সঙ্গে খোরশেদের বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থলে তিনি মারা যায়। তাঁর বিরুদ্ধে সদরঘাট থানায় একটি হত্যা মামলা ছিল।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর