বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী ডা. রবীন্দ্রনাথ মল্লিকের ২২তম মৃত্যুবার্ষিকী ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

ল্যাপটপ ও প্রিন্টার পাচ্ছেন এমপিরা

প্রতিবেদকের নাম / ৮৩ সময়ঃ
নিউজ আপঃ রবিবার, ২৫ অক্টোবর, ২০২০, ৯:৫১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট : ল্যাপটপ দেয়া হবে সকল সংসদ সদস্যদের। সাথে একটি প্রিন্টার মেশিনও দেয়া হবে। ইতিমধ্যে সংসদ ভবন থেকে তাদের মধ্যে ল্যাপটপ ও প্রিন্টার বিলি শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, এমপিদের দাপ্তরিক কাজে ব্যবহারের লক্ষ্যে ‘জাতীয় সংসদ সচিবালয়ের আইসিটি অবকাঠামো, মানব সম্পদ ও প্রযুক্তি দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ল্যাপটপ ও প্রিন্টার দেওয়া হচ্ছে। এজন্য এমপিদের কাছে চাহিদাপত্রও চাওয়া হয়েছিল।

সংসদের সিনিয়র সচিব ড . জাফর আহমেদ খান স্বাক্ষরিত চিঠিতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে চাহিদাপত্র চাওয়া হয়েছিল। সেই চাহিদাপত্র অনুযায়ী ডাক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বারের সংসদ ভবনস্থ কার্যালয় থেকে এগুলো বিলি করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, মন্ত্রণালয় ল্যাপটপ ও প্রিন্টার কিনলেও বিতরণ করছে সংসদে আইটি বিভাগ। এর মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার মো. আসিফ ইকবাল জানান, এখনও সবগুলো ল্যাপটপ ও প্রিন্টার আসেনি। তবে পর্যায়ক্রমে এগুলো আসবে। এমপিদের জন্য এইচপি এলাইট বুক কেনা হয়েছে। আর প্রিন্টার কেনা হয়েছে লেজার জেট প্রো মডেলের।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর