সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

শখের বসে সৌদির খেজুর চাষ, ১ বছরের মাথায় ফলন

সাতক্ষীরা প্রতিনিধি। / ১৫২ সময়ঃ
নিউজ আপঃ বৃহস্পতিবার, ৬ মে, ২০২১, ৬:০৫ অপরাহ্ণ

শখের বসে নিজের ১৫ কাঠা জমিতে সৌদি আরবের আজোয়া ও মরিয়ম জাতের খেজুর গাছ রোপণ করেছেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার নগরঘাটা মিঠাবাড়ি গ্রামের কামরুল হাসান মিলন (৪৫)। তিনি ওই গ্রামের সাবেক ইউপি সদস্য হায়দার আলীর ছেলে। তিনি বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি)। শিক্ষকতার পাশাপাশি তিনি নিজ জমিতে কৃষি কাজ করেন।

ইউটিউব থেকে ভিডিও দেখে তিনি সৌদির খেজুর চাষে উদ্বুদ্ধ হন। এরপর ঢাকা গাজীপুরে যোগাযোগ করেন খেজুরের চারা ক্রয়ের জন্য কিন্তু প্রতি পিস চারা ১০ থেকে ১৫ হাজার মূল্য চাওয়ায় তিনি হতাশ হন। পরবর্তিতে তার বাবা হজ্জের উদ্দেশ্যে সৌদি আরবে গেলে তিনি চাষের জন্য বীজ ক্রয় করে আনান।

বাংলাদেশী ২৫ টাকা মূল্যে তিনি প্রতি পিচ বীজ ক্রয় করে ১’শ ৫০টা বীজ রোপন করেন। আজ তার জমিতে দেড়শটি খেজুরের চারা দিনে দিনে বেড়ে উঠছে। তিন থেকে পাচ বছরের মাথায় ফল ধরার নিয়ম থাকলেও তার তার খেজুর গাছে এক বছরের মাথায় ফল ধরা শুরু হয়েছে। খেজুর চাষের পাশাপাশি তিনি একই জমিতে স্বল্পহারে করেছেন ড্রাগন চাষ।

এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই জাতের খেজুর গাছের শতকরা ৮০টি গাছ পুরুষ জাতের হয়ে থাকে। পুরুষ ফুলের পরাগ মেয়ে গাছের ফুলে পরাগায়ন করলে ফলের ধরণ অনেক ভাল হয় বলে তিনি মনে করেন।

তবে এই খেজুর গাছ চাষের পদ্ধতি ও পরিচর্যা সম্পর্কে জানতে নিজ জেলা ও জেলার বাইরে সরকারি কৃষি দপ্তরে যোগাযোগ করে তিনি কোন সুফল পাননি বলে ক্ষোভ প্রকাশ করেন। সরকারিভাবে এই সৌদি খেজুর চাষের উপর কৃষকদের ট্রেনিং এর ব্যবস্থা করলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব বলে তিনি মনে করেন।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর