বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী ডা. রবীন্দ্রনাথ মল্লিকের ২২তম মৃত্যুবার্ষিকী ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

শরীয়তপুরে বাস খাদে পড়ে, ৩ জন নিহত

প্রতিবেদকের নাম / ১৭৯ সময়ঃ
নিউজ আপঃ মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯, ৪:৫৮ অপরাহ্ণ

ঝিনুক টিভি ডেস্ক-

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বাস খাদে পড়ার ঘটনায় তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯ যাত্রী। আজ মঙ্গলবার সকালে খেজুরতলা এলাকায় শরীয়তপুর-ডামুড্যা সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত তিন জন হলেন ডামুড্যার সিড্ডা গ্রামের কামরুজ্জামান মুনশি (৪৫), কুলকুরি গ্রামের জুলহাস মোল্লা (২৮) এবং দক্ষিণ ডামুড্যা গ্রামের ইয়াকুব পাইক (৭০)।

স্থানীয় সূত্র জানায়, সকাল নয়টার দিকে ডামুড্যা থেকে একটি বাস ৪০-৪৫ জন যাত্রী নিয়ে জাজিরার মাঝিরঘাট এলাকায় যাচ্ছিল। খেজুরতলা এলাকায় পৌঁছালে বাসটি একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পাশে জায়গা দেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারান দুজন। পরে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইয়াকুব পাইক নামে আরেক যাত্রী। আহত অন্য যাত্রীদের ডামুড্যা ও শরীয়তপুর শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। তিনি বলেন, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত লোকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই বাসমালিককে খবর দেওয়া হয়েছে। বাসের ফিটনেস ও চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল কি না, তা পরীক্ষা করা হচ্ছে। চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর