সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নে সোতারখাল উন্মুক্তকরণ দাবিতে মানববন্ধন

শাহারুল আমিন। / ১৮৫ সময়ঃ
নিউজ আপঃ বুধবার, ৪ আগস্ট, ২০২১, ৪:৪৮ অপরাহ্ণ

শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নে অবস্থিত সোতার খাল উন্মুক্তকরণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশ করেছে।
আজ বুধবার সকাল দশটায় ইউনিয়নের কাচিহারানিয়া ও খুটিকাটা গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া সোতার খালের উভয় পার্শ্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে সোতার খাল উন্মুক্তকরণের দাবি জানানো হয়।

শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নের খুটিকাটা কাচিহারানিয়া, শংকরকাটি,কাঠালবাড়িয়া চারটি গ্রামে প্রায় আট হাজার মানুষের বসবাস। এই এলাকার অধিকাংশ মানুষ কৃষি কাজের সঙ্গে জড়িত। এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ সোতার খাল। এই খালটি দীর্ঘদিন উন্মুক্ত অবস্থায় ছিল। বর্তমানে এই খালটি ইজারা দেওয়ার ফলে ইজারাদারদের খামখেয়ালিপনায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বাড়ি ঘর পুকুর সব পানিতে থৈথৈ করছে। ইজারাদাররা খালের কয়েকটি স্থানে পাটা বসিয়ে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।সোতার খালটি এখন এলাকায় গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
হিন্দু জনসংখ্যা অধ্যুষিত কাচিহারানিয়া, খুটিকাটা, শংকরকাটি ও কাঠালবাড়িয়া এলাকার মানুষ এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চায়। তাই তারা অধিকার আদায়ে পথে নেমেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নওয়াবেকী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক তাপস কুমার বৈদ্য, কলেজছাত্র দেবব্রত মিস্ত্রী, গৃহবধূ সুনিতা মন্ডল, কৃষক সবুজ মন্ডল, কৃষক মোমিন মোড়ল, সংরক্ষিত ইউপি সদস্যা সীতা রানী বৈদ্য প্রমূখ।

বক্তারা জানান কাশিমাড়ী ইউনিয়ন এর খুটিকাটা গ্রামের রফিকুল ইসলাম এর কাছ থেকে সাবলীজ নিয়ে কাচিহারানিয়া গ্রামের সাধন মিস্ত্রি ও পার্শ্ববর্তী খুটিকাটা গ্রামের সুপদ মণ্ডল,অনিমেষ মন্ডল রতি, কান্ত মন্ডল, সুকুমার মন্ডল, কমলাকান্ত মন্ডল, নিশিকান্ত মন্ডল ও অজিত মন্ডল এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আকাশ বন্যায় প্লাবিত কাচিহারানিয়া, খুটিকাটা, শংকর কাটি, ও কাঠালবাড়িয়া এলাকার পানি নিষ্কাশনের একমাত্র অবলম্বন সোতারখালটি নেট পাটা দিয়ে আটকে রেখেছেন। এ কারণে এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়ে মাটির ঘর বাড়ি, খাবার পানির পুকুর হাজার হাজার বিঘা জমির বীজতলা পানিতে তলিয়ে আছে।এলাকায় চলাচলের একমাত্র মাটির রাস্তাটিও পানিতে ডুবে আছে। দীর্ঘদিন পানি জমে থাকার কারণে মাটির খুবড়ী ঘরগুলি ভেঙে পড়ছে। রান্না ও পয়ঃনিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। ইতিমধ্যে পানিবাহিত রোগ শুরু হয়ে গেছে। এভাবে সকল বক্তারা সীমাহীন দুর্ভোগের কথা জানান।
আজকে মানববন্ধনের মাধ্যমে তারা সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য, সাতক্ষীরার সম্মানিত জেলা প্রশাসক, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর