বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

শ্যামনগরের কৈখালীতে বিরোধীয় জমি নিয়ে দু পক্ষের সংর্ঘষে ১০ জন আহত

শ্যামনগর প্রতিনিধি। / ১৫০ সময়ঃ
নিউজ আপঃ বৃহস্পতিবার, ৬ মে, ২০২১, ৬:১৭ অপরাহ্ণ

বিরোধপুর্ণ জমি নিয়ে আপন ভাই ও বোনের মধ্যে সংঘর্ষে দু’পক্ষের দশজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটার দিকে ঘটনাটি ঘটে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের নিদয়া-নৈকাটি গ্রামে।
আহতদের মধ্যে সাতজনকে বৃহস্পতিবার দুপুরের দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় দু’পক্ষ পরস্পরের বিরুদ্ধে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতির কথা জানিয়েছে।

জানা যায় পৈত্রিকভাবে প্রাপ্ত নিদয়া-নৈকাটি মৌজার একটি জমি নিয়ে সফিকুল ইসলাম ও ফাতেমা বেগম নামের আপন দুই ভাই-বোনের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে ফতেমা খাতুন লোকজন নিয়ে বিরোধীয় জমিতে কাজ করতে গেলে তার ভাই সফিকুল ইসলাম লোকজন নিয়ে তাতে বাঁধা দেয়। বাদানুবাদের এক পর্যায়ে দু’পক্ষ লাঠিশোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের দশ জন আহত হয়।

মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত ফতেমা বেগম (৪২), তার ছেলে আবু বক্কার (২২)সহ প্রতিপক্ষের সফিকুল গাজী (৫৩), সফিকুল ইসলাম (৪৭), নুরজাহান (৩৫), তার ছেলে নুর জামাল (১৭) ও খোকন গাজী(৪৩) শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সফিকুল ইসলামের ছেলে সাহাবুদ্দীন জানায়, ফুফু লোকজন নিয়ে বৃহস্পতিবার সকালে বিরোধীয় জমিতে কাজ করতে গেলে তার পিতা বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ফুফুর লোকজন তাদের উপর হামলা করে। আইনের আশ্রয় নিতে তারা মামলা করবেন বলেও জানায় সাহাবুদ্দীন।

প্রতিপক্ষ আনোয়ার হোসেন জানায় তাদের ভোগদখলীয় নিস্কন্টক জমিতে তার ভাই ভাবী কাজ করার সময় সফিকুল ইসলাম লোকজন নিয়ে তাদেরকে মারধর করে আহত করে। মামলা থেকে রেহাই পাওয়ার কৌশল হিসেবে তারা আহত হওয়ার নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা জানান, সংঘর্ষের বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর