বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী ডা. রবীন্দ্রনাথ মল্লিকের ২২তম মৃত্যুবার্ষিকী ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

শ্যামনগরের বেঁড়ী বাঁধ অস্বাভাবিক জোয়ারের কারণে ভাঙ্গন শ্রমিকদের উৎসাহ দিতে কাজ করলেন এমপি জগলুল

মেহেদী হাসান মারুফ ,শ্যামনগর, সাতক্ষীরা থেকেঃ / ২৮৩ সময়ঃ
নিউজ আপঃ বুধবার, ৩১ মার্চ, ২০২১, ৪:০০ অপরাহ্ণ

মেহেদি হাসান মারুফ,সাতক্ষীরা শ্যামনগর থেকেঃ সাতক্ষীরা সুন্দরবন উপকূলীয় উপজেলা শ্যামনগরের বুড়িগোয়ালিনী দূর্গাবাটি ও পদ্মপুকুরের খুটিকাটা এলাকায় নদীতে অস্বাভাবিক জোয়ারের কারনে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। চলছে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বেঁড়ী বাঁধ সংস্কার কাজ। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানা গেছে শ্যামনগরের দুই ইউনিয়ানের বেঁড়ী বাঁধের ৪ টি স্থানের ৭৫০ ফুটের অধিক জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙ্গনে মাটি দেওয়ার জন্য জিও ব্যাগ সহ প্রয়োজনীয় সামগ্রিক প্রদান করা হয়েছে। ইতিমধ্যে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় তিনি শ্রমিকদের সাথে কাজ করে উৎসাহ প্রদান করেন, আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা প্রভাষক মোশারফ হোসেন, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, বুড়িগোয়ালীনি ইউপির চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, ইউপি সদস্য সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয় স্বেচ্ছায় শ্রমের মাধ্যমে ভাঙ্গনে মাটি দেয়ার কাজ চলছে। স্থানীয়রা জানান গত দুইদিন আগে অস্বাভাবিকভাবে নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় আকস্মিক ভাবে তিনটে স্থানে মাটি বসে যে ফাটল দেখা দেয়। সাথে সাথে স্থানীয় লোকজনের সহযোগিতায় মাটি দেওয়ার কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রম অব্যাহত আছে, সংশ্লিষ্ট দপ্তরের ব্যক্তিদের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর