শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী ডা. রবীন্দ্রনাথ মল্লিকের ২২তম মৃত্যুবার্ষিকী ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মাদারীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ছাত্রদল নেতার উপর হামলার দায় অস্বীকার করে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ফুলের শুভেচ্ছায় সিক্ত জেলা পরিষদের নবাগত প্রশাসক মাশুকুর রহমান বাসের ধাক্কায় প্রাণ গেল মৌচাষির
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

শ্যামনগরের শংকরকাটি মাদ্রাসায় কর্মচারী নিয়োগে অনিয়ম দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে আদালতে মামলা

শ্যামনগর প্রতিনিধি। / ১২১ সময়ঃ
নিউজ আপঃ বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ৩:১৩ অপরাহ্ণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটি সুন্নিয়া দাখিলা মাদ্রাসায় তিনজন কর্মচারী নিয়োগে চরম অনিয়ম,দুর্নীতি ও স্বজন প্রীতির অভিযোগ উঠেছে।
এ অভিযোগে মাদ্রাসার ম্যানেজিং কমিটির দাতা সদস্য শংকরকাটি গ্রামের মৃত ছাকাত আলী গাজীর ছেলে মো: ফোরকান আলী শ্যামনগর সহকারী জজ আদালত, সাতক্ষীরায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১৩০/২১।

বর্তমানে মামলা ও নিয়োগকে কেন্দ্র করে এলাকাবাসী এবং মাদ্রাসার সুপার ও সভাপতির লোকজনের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। যেকোন মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী।

মামলায় উল্লেখ করা হয়েছে, শংকরকাটি সুন্নিয়া দাখিল মাদ্রাসায় পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী ও আয়া পদে নিয়োগে গোপনে অসৎ উদ্দেশ্যে স্বজন প্রীতি, দুর্নীতির আশ্রয় নেওয়া ও ম্যানেজিং কমিটির সদস্যদের অবগত বা রেজুলেশন ছাড়াই কার্যক্রম চালানো হয়েছে। মাদ্রাসার সুপার আকতার হোসাইন ও সভাপতি আব্দুল মাজেদ সরদারের যোগসাজসে গোপনে কর্মচারী নিয়োগের পায়তারা ফাঁস হয়ে গেছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইডে গত ৬ জুন পদগুলো নিয়োগের নিমিত্তে ডিজি প্রতিনিধির চিঠি প্রকাশিত হয়। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মাহফুজা ইয়াছমিনকে ডিজি মনোনীত প্রতিনিধি নিয়োগ করা হয়। প্রতিনিধি নিয়োগের চিঠিতে ৮নং শর্তাবলীতে উল্লেখ রয়েছে-‘নিয়োগযোগ্য পদ ও কমিটি নিয়ে মামলা থাকলে সংশ্লিষ্ট পদে নিয়োগের সুপারিশ করা যাবে না’।

এরপর গত ২৩ জুন কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার ও শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে অভিযোগ করেও কোন সুরাহা হয়নি। অনিয়ম, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেন করে মাদ্রাসা সভাপতির নাতি মোজাফফার হোসেনকে নিরাপত্তাকর্মী, সুপারের ভাইপো হাবিবুল্যাহকে পরিচ্ছন্নতাকর্মী ও নাজমা বেগমকে আয়া পদে নিয়োগের বিষয়টি পূর্বেই অভিযোগ করা হয়েছিল।
এ নিয়োগ নিয়ে রেজুলেশন ছাড়াই প্রক্রিয়ায় বিরোধীতা করে কমিটির ৯জন সদস্য, সকল শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বাক্ষরিত অভিযোগ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালতে মাদ্রাসার সুপার, সভাপতি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি, ডিজি মনোনীত প্রতিনিধি, জেলা শিক্ষা অফিসার, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ ১৬জনকে বিবাদী করা হয়েছে।
বিজ্ঞ আদালতে মামলা ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের হওয়ায় মামলার বাদী ও শিক্ষকদেরকে সুপার ও সভাপতি তাদের বাহিনী দিয়ে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে যথাযথ তদন্ত সাপেক্ষে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি করে কর্মচারী নিয়োগ বাতিলপূর্বক সরকারি বিধিমোতাবেক নিয়োগদানের দাবি করেছেন এলাকাবাসী।

মামলার বাদী ফোরকান আলীসহ স্থানীয়রা জানান, মহামারী করোনা ভাইরাসে দেশে যখন লকডাউন চলমান থাকায় ১৫ জুলাই পর্যন্ত নিয়োগ বোর্ড বা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এরমধ্যে গত ৩০ জুন শ্যামনগর সহকারী জজ আদালত, সাতক্ষীরা মামলা হয়েছে। যার পরবর্তী ধার্য্য তারিখ আগামী ১৯ সেপ্টেম্বর। মামলা চলমান থাকায় নিয়োগে সুপারিশ না করার বিধান থাকলেও তা উপেক্ষিত হয়েছে। মাদ্রাসার সভাপতি আব্দুল মাজেদ সরদারকে প্রশ্ন করা হলে তিনি নিয়োগ বোর্ডের বিষয়টি এড়িয়ে যান।
মাদ্রাসার সুপার আকতার হোসাইন জানান, ১৫ জুলাইয়ের পর নিয়োগ বোর্ডের রেজুলেশন ও নিয়োগ পরীক্ষার ফলাফল শীটে ডিজি প্রতিনিধিসহ সকলের স্বাক্ষর আছে এবং কর্মচারী নিয়োগদান করা হয়েছে। তবে নিয়োগ বোর্ড/নিয়োগ পরীক্ষা কোথায়,কখন হয়েছিল বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান।

সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি মামলার বিষয়টি জানিনা। জানলে নিয়োগ বোর্ড হতো না। বিষয়টি নিয়ে আমি ডিজি প্রতিনিধিকে অবহিত করবো।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি মনোনীত প্রতিনিধি সহকারী পরিচালক (প্রশাসন) মাহফুজা ইয়াসমিন বলেন, গত ১৬ জুলাই শুক্রবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের একটি মাদরাসায় নিয়োগ বোর্ড হয়েছিল। তবে এ ঘটনায় যদি নিয়োগ বোর্ডের আগে মামলা হয়ে থাকে তাহলে নিয়োগ বাতিল হবে। আর যদি নিয়োগ বোর্ডের পরে মামলা হয়, তবে ঐ মামলা কার্যকর হবে না। মামলা গত ৩০ জুন হয়েছে বললে তিনি বলেন, বিষয়টি খুবই খারাপ হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর