শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী ডা. রবীন্দ্রনাথ মল্লিকের ২২তম মৃত্যুবার্ষিকী ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মাদারীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ছাত্রদল নেতার উপর হামলার দায় অস্বীকার করে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ফুলের শুভেচ্ছায় সিক্ত জেলা পরিষদের নবাগত প্রশাসক মাশুকুর রহমান বাসের ধাক্কায় প্রাণ গেল মৌচাষির
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

শ্যামনগরে মাছ ধরাকে কেন্দ্র করে বৃদ্ধের হাত পা গুড়িয়ে দিল প্রতিপক্ষ।

শ্যামনগর প্রতিনিধি। / ১৮১ সময়ঃ
নিউজ আপঃ বুধবার, ৫ মে, ২০২১, ৭:৪১ অপরাহ্ণ

পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন অনিল সরদার (৬৫) নামের এক বৃদ্ধকে মারপিট করে তার হাত ও পা ভেঙে দিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা আটটার দিকে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামে। অনিল সরদারকে উদ্ধারে এগিয়ে যেয়ে এসময় তার পুত্র সাধন সরদার, পুত্রবধু মামনি সরদার ও স্ত্রী গিরিবালা সরদারও ধারালো দায়ের কোপে মারাত্মকভাবে আহত হয়।

আহতদের তাৎক্ষণিকভাবে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করেছে তার স্বজনরা। আহতদের মধ্যে অনিল সরদারের অবস্থা আশংকাজনক জানিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে নিতে চিকিৎসকরা পরামর্শ দিয়েছে।

মারপিটের ঘটনায় আহত সাধন সরদার জানায় ভুমিহীন হওয়ায় তারা ৯৯ বছরের বন্দোবস্তকৃত জমিতে বসবাস করেন। বুধবার সকালে ঐ জমিতে থাকা পুকুরে মাছ ধরার সময় প্রতিবেশী তাতীরাম সরদারের ছেলে সুজিতের নেতৃত্বে মদন, জয়ন্ত, কৃষ্ণপদ, সন্তোষ ও তারকসহ ১২/১৪ জন এসে বাঁধা দেয়।

এসময় অনিল সরদার প্রতিপক্ষের সাথে বিবাদে জড়িয়ে পড়লে মদনসহ অন্যরা তাকে মারধর শুরু করে। এক পর্যায়ে পরিবারের অন্য সদস্যরা বৃদ্ধ অনিলকে উদ্ধারে এগিয়ে গেলে হামলাকারীরা লাঠিশোটা নিয়ে এলোপাতাড়ী মারধর করে।

হামলার অভিযোগ প্রত্যাখান করে মদন সরদার জানান, তাদের ভোগদখলীয় পুকুরে মাছ মারতে বাঁধা পেয়ে অনিলের ছেলে হামলা করলে জয়ন্ত ও তারক নামের দুই জন আহত হয়েছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কল্লোল হোসেন জানান, আহতদের মধ্যে অনিল সরদারের অবস্থা বেশী খারাপ। বাম হাত ও ডান পা একেবারে ভেঙে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। তবে টাকার অভাবে স্বজনরা বিকাল পর্যন্ত তাকে শ্যামনগর হাসপাতাল থেকে নিয়ে যেতে পারেনি।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা জানান, ঘটনাটি শুনেছি। কিন্তু এখনও অভিযোগ দেয়নি কেউ। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর