রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী ডা. রবীন্দ্রনাথ মল্লিকের ২২তম মৃত্যুবার্ষিকী ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মাদারীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

শ্যামনগরে মৎস্য প্রকল্পের গেট ভাংচুরসহ লুটপাটের অভিযোগ

শ্যামনগর প্রতিনিধি। / ৩১১ সময়ঃ
নিউজ আপঃ শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১, ৯:৫০ অপরাহ্ণ

প্রায় চার দশক পুরানো একটি চিংড়ি প্রকল্পের পানি নিস্কাশনের কাজে ব্যবহৃত ফ্লাশিং গেট ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ।
ঘটনাটি ঘটে শুক্রবার বেলা একটার দিকে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি পল্লীতে। অনৈতিক সুবিধা না পেয়ে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় আব্দুল গফুর ও আব্দুল মাজেদের নেতৃত্ব প্রতিপক্ষের ১৪/১৫ জন একযোগে ঐ মৎস্য প্রকল্পে হামলা চালিয়ে এমন কান্ড ঘটায়। এসময় হামলাকারীরা চিংড়ি প্রকল্পের ফ্লাশিং গেট ভাংচুরের পাশাপাশি ৮০ বিঘা আয়তনের ঐ চিংড়ি ঘেরে লুটপাট চালায়। যদিও অভিযুক্ত পক্ষের দাবি তারা শুধু গেট ভাঙচুর করলেও কোন লুটতারাজ চালায়নি।

স্থানীয় সুত্রে জানা যায় গত চার দশক ধরে ভেটখালী গ্রামের আলহাজ্ব আবু নুর আলমের ছেলে সাহাবুদ্দীন আহমদে বাবু কালিঞ্চি গ্রামের পৈত্রিক জমিতে চিংড়ি চাষ করে আসছে। একতা ফিস নামীয় ঐ চিংড়ি ঘেরের মালিকের সহায়তা নিয়ে প্রকল্পের পাশে প্রায় দুই দশক পূর্বে স্থানীয়রা একটি মসজিদ ও কবরস্থান গড়ে তোলে।
সূত্র মতে সম্প্রতি অতিবৃষ্টিতে এলাকার অপরাপর চিংড়ি ঘেরের ন্যায় একতা ফিস নামীয় মৎস্য প্রকল্পটিও তলিয়ে যায়। এসময় অতিবৃষ্টির পানি রাস্তা ছাপিয়ে মসজিদ চত্বর সহ আশপাশের এলাকায় প্রবেশ করলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যার অংশ হিসেবে শুক্রবার দুপুরে স্থানীয় একটি পক্ষ সংঘবদ্ধ হয়ে ঐ মৎস্য প্রকল্পে হামলা করে ভাংচুরের ঘটনা ঘটায়।

ক্ষতিগ্রস্থ প্রকল্প মালিক সাহাবুদ্দীন বাবু অভিযোগ করেন, আব্দুল গফুর ও আব্দুল মাজেদ সহ তাদের লোকজন বিভিন্ন সময় নানা ধরনের সুযোগ সুবিধা দাবি করে আসছিল। সম্প্রতি তাদের কিছু দাবি-দাওয়া মেনে নিতে অস্বীকৃতি জানানোর জেরে শুক্রবার তারা চার দশক পুরানো মৎস্য প্রকল্পের গেট ভাংচুরের পর তা মাটি চাপা দিয়ে পানি নিস্কাশনের পথ বন্ধ করে দিয়েছে। এসময় হামলার সাথে জড়িতরা ৮০ বিঘা আয়তনের ঐ চিংড়ি ঘেরে ব্যাপক লুটপাট করে বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরো অভিযোগ করেন আব্দুল মাজেদ, আব্দুল গফুর ছাড়াও কেরামত আলী, আলম, মেহেদী বাবু, মিজানুর রহমান মিজান, মহসীন আলী, আব্দুল আলিম বাবু, সিরাজুল ইসলাম, আব্দুস সালাম, মোহাম্মদ আলী, সামছুর রহমান, আব্দুর রহিম, আছাদুর রহমান ও শহীদ গাজী সরাসরি লাঠি-শোঠা নিয়ে হামলায় নেতৃত্ব দিয়েছে।

অভিযোগের বিষয়ে হামলার নেতৃত্বদানকারী আব্দুল গফুর প্রতিবেদককে জানান, সহকারী কমিশনার (ভূমি) শ্যামনগর (এসিল্যান্ড) মহোদয়ের নির্দেশে আলমের নেতৃত্বে লোকজন এসব ভাংচুর করেছে। তবে কোন লুটপাটের ঘটনা ঘটেনি।

যদিও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহীদুল্লাহ জানান, চিংড়ি ঘেরে হামলাসহ গেট ভাংচুরের ঘটনা তিনি কিছুই জানেন না। তার নির্দেশে কোন কিছু ঘটলে তার প্রতিনিধি উপস্থিত থাকার কথা।

এ ঘটনা জানার পরে সন্ধ্যার দিকে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ মুর্শেদ ঘটনাস্থলে শ্যামনগর থানার এসআই হাবিবকে পাঠান। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে শ্যামনগরে ফেরার জন্য মোটরসাইকেল স্টার্ট দেওয়ার পরেই দুর্বৃত্তরা আবারো চিংড়ি ঘের আক্রমণ করে।

এসময় চিংড়িঘেরের কর্মচারী সহ ৪ জন আহত হয়। আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে আসতে দুর্বৃত্তরা বাধা প্রদান করে। পরে শ্যামনগর থানা পুলিশের সহযোগিতায় আহত আমজাদ ৫০, ফজলু ৩০, ইমরান ২২, ও জাহানারা ৩৫ কে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর