মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

শ্যামনগর রাতের আঁধারে চলছে অবৈধ বালু উত্তোলন

শাহারুল আমিন। / ১৬২ সময়ঃ
নিউজ আপঃ বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৫ পূর্বাহ্ণ

শ্যামনগর উপজেলার খোলপাটুয়া-কপোতাক্ষ নদী থেকে কোন প্রকার ইজারা ছাড়াই রাতের আধাঁরে অবৈধভাবে বালু উত্তোলন করছে কয়েকটি সংঘবদ্ধ চক্র।

সরকার ঘোষিত পরিবেশ সংকটাপন্ন এসব এলাকায় ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বড় ধরনের হুমকির মূখে পড়েছে উপজেলার নদী তীরবর্তী গ্রামগুলো। প্রশাসনের নাকের ডগায় এমন তান্ডব চললেও এ ব্যাপারে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে গ্রামবাসীর অভিযোগ। প্রশাসনের নীরব ভূমিকার কারনে সংঘবদ্ধ চক্র নদীর কয়েকটি স্থানে সুবিধামত দিনে ও রাতে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে।

গাবুরার আজগর আলী,হবিবার রহমান,নুর আলম, জাফর, মাজেদ, মহাসিন, সাইফুল ও নওয়াবেকি বোট মাঝি আব্দুর রহিম, রবিউল, মজিদ ও আনারুল এই সংঘবদ্ধচক্রটি দীর্ঘদিন বালি উত্তোলন করছে। সূত্র জানায় গাবুরার রিয়াসাত আলী নামে একজন বালি উত্তোলন করছে বলে জানা যায়।

এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, গাবুরা (ভূমি) তফসিল অফিসের কর্মকর্তা (বাবু) নন্দলাল ও বুড়িগোয়ালিনী নৌ থানার ওসি শরিফুল ইসলাম কে ম্যানেজ করে এই বালু উত্তোলন করছি।

বুড়িগোয়ালিনী নৌ থানার ইনচার্জ খাঁন শরিফুল ইসলাম বলেন, আমি দায়িত্ব নেয়ার পর নদীতে আমাদের নিয়মিত অভিযান চলছে। খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীর বিভিন্ন এলাকা থেকে রাতের আঁধারে বালু উত্তোলনের অভিযোগ আমিও পেয়েছি। এছাড়া, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের আর্থিক জরিমানা করা হয়েছে । এর আগেও অবৈধ বালু উত্তোলন করা কার্গো সহ বিভিন্ন বোর্ড জরিমানার আওতায় আনা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ বিষয়ে প্রচুর অভিযান পরিচালনা করছি। অনেক মামলাও হয়েছে। জানতে পারলাম রাতের আধারে বালু উত্তোলন করা হচ্ছে বিষয়টি আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর