বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী ডা. রবীন্দ্রনাথ মল্লিকের ২২তম মৃত্যুবার্ষিকী ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

সল্টলেকে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্রতিমা সহ মণ্ডপ

প্রতিবেদকের নাম / ৮৮ সময়ঃ
নিউজ আপঃ বুধবার, ২৮ অক্টোবর, ২০২০, ৯:৩৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: সাতসকালেই ভয়াবহ অগ্নিকাণ্ড সল্টলেক এফডি ব্লকের পুজো মণ্ডপে। অগ্নিকাণ্ডের সময় মণ্ডপে ছিল প্রতিমাও। ফলে মণ্ডপের পাশাপাশি ভস্মীভূত হয়ে গিয়েছে প্রতিমাও। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
জানা গিয়েছে, সকাল ৬.১৫ মিনিট নাগাদ এই আগুনটি লাগে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, আজ ভোরে করুণাময়ী থেকেই কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়। ভোরের হাওয়ায় এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে। ফলে পাশের কয়েকটি কাপড়ের কাঠামোও ভস্মীভূত হয়ে যায়।
পুজো উদ্যেক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবার বলে প্রতিমা নিরঞ্জন করা হয়নি। আজ, বুধবার তা হওয়ার কথা ছিল। এর আগেই দুর্ঘটনা। তবে ঠিক কীভাবে এই আগুন লেগেছে তা এখনই বলা সম্ভব না হলেও তাঁদের দাবি এই আগুন ইচ্ছাকৃতভাবে লাগিয়ে দেওয়া হয়েছে। পুজো মিটে যাওয়ায় মণ্ডপের সিসিটিভি ক্যামেরাগুলি খুলে রাখা হয়েছিল। তাই রহস্য সমাধানে উদ্যোক্তাদের ভরসা মণ্ডপের চেয়ে একটু দূরের কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ।
আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানান, দমকল খুব দ্রুত অকুস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। আগুন লাগার কারণ এখনই জানা সম্ভব হয়নি। তবে গোটা বিষয়টির তদন্ত করা হবে। পাশাপাশি ইতিমধ্যেই এলাকায় উপস্থিত হয়েছে পুলিস। ভিড় জমিয়েছেন ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসীরাও।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর