রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী ডা. রবীন্দ্রনাথ মল্লিকের ২২তম মৃত্যুবার্ষিকী ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মাদারীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

সাজাপ্রাপ্ত আসামি কারাগারে নয়, ৫ শর্তে থাকবেন বাড়িতে

প্রতিবেদকের নাম / ১০৯ সময়ঃ
নিউজ আপঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ৪:৪৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট : তিন কেজি গাঁজাসহ আটকের মামলায় হাসান আলী সরদার নামে এক আসামিকে ব্যতিক্রমধর্মী সাজা দিয়েছেন সাতক্ষীরার আদালত। আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার আসামিকে কিছু সামাজিক দায়িত্ব পালনের শর্তে দিয়ে নিজ বাড়িতে প্রবেশনে থেকে সংশোধনের সুযোগ করে দিয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) এ রায় ঘোষণা করা হয়।

আদালত জানিয়েছেন, শর্ত না মানলে হাসান আলীকে অবশ্যই জেলে যেতে হবে। আর সেটি নিশ্চিত করবেন জেলা সমাজসেবা অফিসের প্রবেশন অফিসার সুমনা শারমিন। আসামি হাসান আলী সরদার সদর উপজেলার ভাদড়া গ্রামের রজব আলী সরদারের ছেলে।

আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এটিএম ফখরুল আলম জানান, মঙ্গলবার জিআর ৪৩/১৫ (টিআর ২৯/১৬) নম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রায়ে (৩ কেজি গাঁজা রাখার অপরাধ প্রমাণিত হয়) আসামি হাসান আলী সরদারকে এক বছরের সাজা দিয়ে জেলে না পাঠিয়ে প্রবেশনে মুক্তি দেওয়া হয়েছে। আসামিকে পাঁচটি শর্ত মানতে বলা হয়েছে। শর্তগুলো হলো, কোনোরূপ মাদক বা নেশাজাতীয় দ্রব্য সেবন করা যাবে না, কোনও খারাপ সঙ্গীর সাথে মেশা যাবে না, প্রবেশনকালীন ১০টি গাছ রোপণ করতে হবে, পিতা-মাতার সেবা করতে হবে এবং সপ্তাহে কমপক্ষে একদিন মাদকের বিরুদ্ধে নিজ এলাকায় প্রচারণা চালাতে হবে। প্রচারণার সময় কী কী উল্লেখ করতে হবে তাও রায়ে বলে দেওয়া হয়েছে। শর্তগুলো ভঙ্গ করলে তাকে আবারও কারাগারে যেতে হবে বলে আদেশ দেন আদালত।

আসামীপক্ষের আইনজীবী আরও বলেন, ‘সাতক্ষীরার আদালতের এটি একটি উল্লেখযোগ্য ও ব্যতিক্রমধর্মী রায়।’

সাজাপ্রাপ্ত আসামি শর্তগুলো মানছে কিনা তা তদারকি করার দায়িত্ব দেওয়া হয়েছে সাতক্ষীরা সমাজসেবা অফিসের প্রবেশন অফিসার সুমনা শারমিনকে। তিন মাস পর পর প্রবেশন অফিসারকে আসামির আচরণ সম্পর্কে আদালতে রিপোর্ট জমা দেওয়ার আদেশও দেওয়া হয়েছে এই রায়ে।

আদালতের রায়ের বিষয়ে সাতক্ষীরা সমাজসেবা অফিসের প্রবেশন অফিসার সুমনা শারমিন জানান, রায়ের কপি হাতে পেলে আদালতের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রবেশনে মুক্তি পেয়ে হাসান আলী যাতে নিজ বাড়িতে মাদকমুক্ত পরিবেশে থেকে আদালতের দেওয়া শর্তগুলো মেনে চলেন, সে ব্যাপারে দেখভাল করা হবে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর