সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

সাতক্ষীরার আরেক শাহেদ মহা প্রতারক বাদশা মিয়া গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি। / ১৭৫ সময়ঃ
নিউজ আপঃ শনিবার, ১ মে, ২০২১, ৫:৪৯ অপরাহ্ণ

চোরা ছবির প্রতারক এস এম বাদশা মিয়াকে আটক করেছে পুলিশ। ১মে শনিবার ভোর রাতে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক এলাকা থেকে আটক করা হয়।
আটক বাদশা মিয়া রিজেন্টের মহাপ্রতারক সাহেদের মতোই জেলায় ব্যক্তি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দিয়ে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে যাচ্ছে।
সংক্রান্ত বিষয়ে গত ২৯ এপ্রিল সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সতর্ক থাকতে সাতক্ষীরা ডিস্ট্রিক্ট পুলিশের ফেসবুক পেইজে এক স্টাটাসের মাধ্যমে আহ্বান জানান।
জানা গেছে, কথিত ডাঃ বাদশা মিয়ার পিতা সাতক্ষীরার পলাশপোল এলাকার নূর ইসলাম ছিলেন হাতুড়ে ডাক্তার এবং আপন ছোট ভাই মামুন হোসেন সাতক্ষীরা জেলার বড় মাদক(ইয়াবা) এর হোলসেলার। তার পিতা কবিরাজি ওষুধ দিয়ে পাইলসের ভুয়া চিকিৎসা করতেন। প্রতারক বাদশার কোন পেশা বা ইনকাম নেই। প্রতারণা করে অর্থ আদায় করাই তার মূল ব্যবসা। তার বিরুদ্ধে অনুসন্ধান করতে গিয়ে ভয়ঙ্কর আরেক শাহেদের সন্ধান পাওয়া যায়। সে নিজেকে ডাক্তার দাবি করে যদিও তার ডাক্তারি সার্টিফিকেট নেই এবং তিনি ক্ষমতাসীন দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কেন্দ্রীয় সভাপতি ও প্রধান উপদেষ্টা ইত্যাদি ইত্যাদি হিসাবে নিজেকে প্রতীয়মান করে, বিভিন্ন মানুষকে টাকার বিনিময়ে চাকরিতে পদন্নোতি, চাকুরী পাইয়ে দেওয়া এমন কি যে কোন মামলার সুরাহা করে দিতে পারবেন মর্মে প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকা হাতিয়েছে। এছাড়া তিনি নিজেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের এলজিআরডি মন্ত্রণালয়ের ডিরেক্টর পরিচয় দিতেন।
সম্প্রতি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে ভূয়া সাংবাদিক মোবাইল থেকে কালীগঞ্জ থানার সরকারি নাম্বার কল দিয়ে নিজেকে দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার সম্পাদক ও ভুঁইফোড় সংগঠন বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় সংসদের প্রচার-প্রকাশনা সম্পাদক পরিচয় দিয়ে বলেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের এলজিআরডি মন্ত্রণালয়ের ডিরেক্টর ডাঃ বাদশা মিয়া স্যার কথা বলবেন। বাদশা মিয়া ওসি দেলোয়ার হোসেন কে নছু বিবি সহ তার মেয়েদের মিথ্যা মামলায় অভিযোগ থেকে মুক্তি দিয়ে ফাইনাল রিপোর্ট দেওয়ার হুকুম দেয়। ওসি দেলোয়ার হোসেন বলেন মামলার তদন্ত চলমান রয়েছে, আপনি প্রয়োজন হলে এসপি মহোদয়ের সাথে কথা বলেন। কিন্তু তিনি(বাদশা) কোর্ট খোলার পরে ওসির বিরুদ্ধে দেশের বিভিন্ন কোর্টে মামলা করবেন বলে ভয়-ভীতি দেখান এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সম্বলিত খুলনা-০২ আসনের মাননীয় সংসদ সদস্য এর প্যাডে লিখিত অভিযোগ খুব শ্রীঘ্রই আইজিপি বরাবর পাঠানোর কথা বলে হুমকি-ধামকি দিয়ে তার বাহাদুরী দেখানোর চেষ্টা করেন। এক পর্যায়ে ওসি দেলোয়ার হোসেন নিশ্চুপ হয়ে বাদশার কথা শুনতে থাকেন এবং এসপি মহোদয় সাথে কথা বলার কথা বলে ফোন কেটে দেন।
গত ২৯ এপ্রিল দুপুরে পুলিশ সুপার ফেসবুক পেইজে কথিত ডাঃ বাদশা মিয়াকে নিয়ে সতর্কতামূলক স্টাটাস দেন। পরবর্তীতে এর গোপন তথ্যের ভিত্তিতে রাতেই শহরস্থ লেকভিউ মোড়ে জৈনক শহিদুল ইসলামের মুদি দোকানে রাতে অভিযান চালিয়ে দু’টি নকল সীল, প্রধানমন্ত্রীর একান্ত সচিব লেখা একটি নকল নোট প্যাড, খুলনা-০২ আসনের মাননীয় সংসদ সদস্য এর নকল ডিও লেটার/প্যাডে ওসি দেলোয়ার হোসেনের নামে লিখিত মিথ্যা অভিযোগ সহ ভিভিন্ন প্রকার নিয়োগ পত্র এবং জমাজমি সংক্রান্ত কাগজ-পত্র, ওসি দেলোয়ার হোসেন বিরুদ্ধে সংবাদ সম্মেলনের লিখিত কপি উদ্ধার করা হয়। এদিকে তার বিরুদ্ধে পুলিশের তৎপরতার খবর পেয়ে আত্মগোপনে চলে যায় কথিত ভুঁইফোড় সংগঠনের পরিচয়দাতা ডাঃ বাদশা মিয়া। যদি শেষ রক্ষা হয়নি শনিবার ভোরে বাইপাস সড়ক এলাকা থেকে তাকে আটক করে সাতক্ষীরা পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত)বুরহান উদ্দীন তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ শনিবার ভোরে বাদশা মিয়াকে আটক করা হয়েছে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর