বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

সাতক্ষীরায় পাটের আবাদ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সংশয়।

সাতক্ষীরা প্রতিনিধি। / ১১৪ সময়ঃ
নিউজ আপঃ বৃহস্পতিবার, ৬ মে, ২০২১, ৫:৫৬ অপরাহ্ণ

সাতক্ষীরায় পাটের আবাদ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় বিরাজ করছে। পাট চাষের মৌসুম শেষ হতে যাচ্ছে, অথচ এ জেলায় এখন পর্যন্ত পাটের আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার তিন ভাগের দুই ভাগ।

এপ্রিলের শেষ বা মে মাসের শুরুর সময়টা পাটবীজ বপনের উপযুক্ত সময়।এজন্য আগে থেকেই ভারত থেকে আমদানি সম্পন্ন করা হয় প্রয়োজনীয় পাটবীজ।কিন্তু এবার মৌসুম শেষ হতে চললেও এখনো চাহিদার এক-তৃতীয়াংশ পাটবীজ দেশে এসে পৌঁছেনি বলে সূত্রে প্রকাশ।
এছাড়া, সময়মতো বৃষ্টি না হওয়ায় এবার জমিতে জোঁ আসেনি। তাই পাটের বীজ বপন করতে পারেনি কৃষকরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) সূত্র জানায়, সাতক্ষীরায় এবছর ১১ হাজার ৬০০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লক্ষ ৩৯ হাজার ১০০ বেল। জেলার সাত উপজেলায় ইতোমধ্যে পাটের আবাদ হয়েছে ৮ হাজার ৫৩০ হেক্টর।

সূত্রমতে, সাতক্ষীরা সদর উপজেলায় ৪৭৬০ হেক্টর জমিতে ৫৭ হাজার ১১০ বেল, কলারোয়া উপজেলায় ৩৫১০ হেক্টর জমিতে ৪২ হাজার ১১০ বেল, তালা উপজেলায় ২৯৬০ হেক্টর জমিতে ৩৫ হাজার ৫১০ বেল, দেবহাটায় ৯৫ হেক্টর জমিতে ১১৩০ বেল, কালিগঞ্জ উপজেলায় ১৫৫ হেক্টর জমিতে ১৮৪০ বেল, আশাশুনি উপজেলায় ৯৫ হেক্টর জমিতে ১১২০ বেল এবং শ্যামনগরে ২৫ হেক্টর জমিতে ২৮০ বেল পাট উৎপাদনের টার্গেট করে কৃষি বিভাগ।

কিন্তু নানা কারণে আবাদের সেই টার্গেট পূরণ হয়নি। ইতোমধ্যে জেলার সদর উপজেলায় ৩৮৮০ হেক্টর, কলারোয়ায় ১৭০২ হেক্টর, তালা উপজেলায় ২৮৬০ হেক্টর, দেবহাটায় ৫০ হেক্টর, কালিগঞ্জ উপজেলায় ২৫ হেক্টর, আশাশুনি উপজেলাঢ ১২ হেক্টর এবং শ্যামনগর উপজেলায় মাত্র এক হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নূরুল ইসলাম বলেন, জেলায় দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ায় জমিতে জোঁ আসেনি। পাট চাষে জমিতে জোঁ লাগে। তাছাড়া করোনার কারণে প্রতিবেশি দেশ থেকে সময়মতো পাটের বীজ আমদানি না হওয়ায় কৃষকরা বীজ পায়নি। এতে করে পাটের আবাদ নিয়ে এ বছর সংশয় থাকলেও আশা করি টার্গেটের কাছাকাছি পৌছাবে। এখনো সময় আছে, মৌসুম চলছে। সবে দু’এক জায়গায় বৃষ্টিপাত হয়েছে। পাটের বীজ বপনের এখনই সময়। তিনি কৃষকদের স্থানীয় ব্লক সুপারভাইজার ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ গ্রহণের আহ্বান জানান।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর