শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী ডা. রবীন্দ্রনাথ মল্লিকের ২২তম মৃত্যুবার্ষিকী ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মাদারীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ছাত্রদল নেতার উপর হামলার দায় অস্বীকার করে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ফুলের শুভেচ্ছায় সিক্ত জেলা পরিষদের নবাগত প্রশাসক মাশুকুর রহমান বাসের ধাক্কায় প্রাণ গেল মৌচাষির
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

সাতক্ষীরায় বিজিবির সাড়াশি অভিযান চলছেঃ আটক আরো ৩ পালালো ২ পাচারকারী

সাতক্ষীরা প্রতিনিধি। / ১৩২ সময়ঃ
নিউজ আপঃ শনিবার, ৫ জুন, ২০২১, ৫:১৫ অপরাহ্ণ

করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট এর সংক্রমন প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযান অব্যাহত রয়েছে।

আজ শনিবার সাতক্ষীরা ৩৩ বিজিবি’র আওতাধীন কুশখালী এলাকার অভিযানে ভারত থেকে চোরা পথে দেশে প্রবেশকারী এক পাচারকারীসহ আরো ৩ জনকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় আরো দুই পাচারকারী দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। এ নিয়ে গত ২৮ এপ্রিল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত ২ জন পাচারকারীসহ ৩৩ জনকে আটক করা হলো।

এদিকে চলমান অভিযানে আটককৃতদের সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয় এবং কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরণ করা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে আটককৃত নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।

অপরদিকে বর্তমান করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে কলারোয়া থানাধীন সীমান্ত এলাকার সোনাই নদীতে মাছ ধরা, গোসল করা এবং সন্ধ্যা সাতটার পরে জনসাধারণের অবাধ চলাফেরা ও দোকান পাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আটক পাচারকারী কলারোয়ার সোনাবাড়িয়া গ্রামের মোঃ মোশারফ হোসেনের ছেলে মোঃ হাসানুর রহমান (২৩)। এ সময় পালিয়ে যায় কলারোয়ার ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড সদস্য মোছাঃ রোকসানা পারভীনের স্বামী মোঃ রসুল (৫৫) এবং সাতক্ষীরার কুশখালী ছয়ঘরিয়া গ্রামের সাত্তার মোল্লার ছেলে মোঃ খায়রুল ইসলাম (৪০)।

পাচারকারীর কবল থেকে উদ্ধার হওয়া দুই নারী নারায়নগঞ্জ জেলার সাতগ্রাম গ্রামের তরুণী (২২) এবং শরীয়তপুর জেলার চর গাজীপুর গ্রামের তরুণী (২৬)।
বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ সীমান্তের অভিযানসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর