মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

সাতক্ষীরায় সাত দিনের লকডাউনঃ দুরপাল্লার ও আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি। / ২৯৯ সময়ঃ
নিউজ আপঃ বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১, ৫:০৬ অপরাহ্ণ

আগামি শনিবার থেকে সাতক্ষীরা জেলায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমনের হার আশংকাজনকভাবে বৃদ্ধি পেতে থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে সাতক্ষীরা প্রশাসন।

আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্র জানিয়েছে কয়েকদিনের গড় হিসেবে সাতক্ষীরায় করোনা পজিটিভ পাওয়া গেছে ৫৭ শতাংশ। অপরদিকে করোনা পজিটিভ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে এবং প্রাতিষ্ঠানিক ও পারিবারিক কোয়ারেনটিনে চিকিৎসাধীন রয়েছেন ২৪৫ জন।

জেলা প্রশাসক জানান লকডাউনের এক সপ্তাহে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনাকাটার জন্য সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। তবে ওষুধ ফার্মেসী, হাসপাতাল, ক্লিনিক অ্যাম্বুলেন্স এবং বিদ্যুত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান খোলা থাকবে। দুরপাল্লা ও আন্তঃজেলা বাস চলাচল এ সময় বন্ধ থাকবে। বন্ধ থাকবে মোটর সাইকেল চলাচলও।

সাতক্ষীরার সাথে যশোর ও খুলনার সড়ক যোগাযোগে পয়েন্টগুলিতে পুলিশ চেকপোষ্ট থাকবে। এ সময় সীমান্তে পারাপার বন্ধ থাকবে। শহরে থাকবে ভ্রাম্যমান আদালত। বাধা নিষেধ অমান্যকারীদের জরিমানা করা হবে। সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান করোনা সংক্রমনরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর