বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় দুই ইট ভাটা শ্রমিকের মৃত্যু

প্রতিবেদকের নাম / ১০২ সময়ঃ
নিউজ আপঃ শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় মাটি বহনকারি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারী) ভোর সাড়ে তিনটার দিকে শহরের অদূরে তালতলা বিজিবি ব্যাটেলিয়ন হেড কোয়াটারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার বকচরা গ্রামের সামাদ সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩৩) ও একই গ্রামের ইসরাফ সরদারের ছেলে মোহাম্মদ আলী (৪২)।
বকচরা গ্রামের কাছিরউদ্দিন লস্কর জানান, মনিরুল ইসলাম, মোহাম্মদ আলী ও তিনিসহ সাতজন শ্রমিক শনিবার ভোর সাড়ে তিনটার দিকে প্রতিদিনের ন্যয় বাড়ি থেকে বাইসাইকেল যোগে বিনেরপোতায় লিয়াকত আলীর বি.বি.ব্রিকস নামক ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহসড়কের তালতলা নামক স্থানে ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন হেডকোয়াটারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মাটি বহনকারি ট্রাক মনিরুল ও মোহাম্মদ আলীকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেয়ে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ বুরহানউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর