মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

সাতক্ষীরা বিনেরপোতা বিসিক শিল্প নগরি এলাকা হতে ফেনসিডিলসহ বিক্রেতা আটক

প্রতিবেদকের নাম / ৯৭ সময়ঃ
নিউজ আপঃ সোমবার, ১২ অক্টোবর, ২০২০, ৬:৪১ অপরাহ্ণ

আহসান উল্লাহ বাবলু,সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা বিনেরপোতা বিসিক শিল্প নগরি এলাকার বাইপাস সড়ক হতে, ট্রাফিক পুলিশের হাতে এক ফেনসিডিল বিক্রেতা আটক হয়েছে।

আটককৃত ওই ফেন্সিডিল বিক্রেতার নাম আলমগীর হোসেন মন্টু। সে লাবসা ইউনিয়নের মাগুরা বৌ বাজার এলাকার বাসিন্দা।

জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বিনেরপোতা বিসিক শিল্পনগরীর সামনে মোজারুলের চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে, মাগুরা বৌ বাজার এলাকার বাসিন্দা ও বিসিক শিল্পনগরীতে অবস্থিত মোস্তফা হ্যাচারীতে কর্মরত আলমগীর হোসেন মন্টু ও তালা উপজেলার নগরঘাটা গ্রামের বিষ্টুপদ সরকারের ছেলে, রনজিত সরকার প্রকাশ্যে দাঁড়িয়ে, ফেন্সিডিল বিক্রি করছিলো। এসময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতা বাইপাস সড়ক সংলগ্ন সংযোগস্থলে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ ফেন্সিডিল বিক্রিয়কালে, মন্টুকে, হাতেনাতে আটক করে, তার দেহ ও সাথে থাকা হোন্ডা লিবো মটরসাইকেল তল্লাশী করেন। তল্লাশীর এক পর্যায়ে মটরসাইকেলে লুকিয়ে রাখা ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এরই মধ্যে ফেন্সিডিল বিক্রেতা মন্টুর অপর সহযোগী রনজিত সরকার পালিয়ে যেতে সক্ষম হয়। ট্রাফিক পুলিশ মন্টুর কাছ থেকে ৪ বোতল ফেন্সিডিল ও তার ব্যবহৃত মটরসাইকেলটি জব্দ করে কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমানের কাছে হস্তান্তর করেন। পরে ফেন্সিডিল বিক্রেতা মন্টুকে সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপর্দ করে, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান বিষয় টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর