বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি। / ১১৭ সময়ঃ
নিউজ আপঃ বুধবার, ১২ মে, ২০২১, ১২:০২ পূর্বাহ্ণ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে দেড় ঘণ্টার ব্যবধানে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ২০৫ জনের মৃত্যু হলো।

গতকাল মারা যাওয়া দুজন হলেন তালা উপজেলার বারুইপাড়া গ্রামের স্বপন পালিতের ছেলে নয়ন পালিত (২১) ও সদর উপজেলার খানপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪০)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা নয়ন পালিত ২৩ এপ্রিল মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাঁকে ৪ মে নিবিড় পরিচর্যা ইউনিটে স্থানান্তর করা হয়। ওই দিন তাঁর করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। গতকাল রাত ১০টার দিকে তিনি মারা যান।

একই ধরনের উপসর্গ নিয়ে ২৭ এপ্রিল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন মনিরুল ইসলাম। তাঁকে দেখে করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৬ মে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে নেওয়া হয় এবং করোনা পরীক্ষা করার জন্য নমুনা নেওয়া হয়। গতকাল রাত সাড়ে ১১টায় তাঁর মৃত্যু হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা বলেন, সাতক্ষীরা পিসিআর ল্যাবে ওই দুজনের করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হলেও গতকাল পর্যন্ত ফল পাওয়া যায়নি। স্বাস্থ্যবিধি মেনে তাঁদের দাফন করার জন্য অনুমতি দেওয়া হয়েছে।

কুদরত-ই-খোদা জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ২০৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনা শনাক্ত হয়ে ৩০ জন মারা গেছেন।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর