সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

লেগ স্পিনার ‘আমিনুল’ চমকে দিলেন অভিষেকেই

প্রতিবেদকের নাম / ১৫৬ সময়ঃ
নিউজ আপঃ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১০:০১ পূর্বাহ্ণ

ঝিনুক ডেস্ক-
আমিনুল ইসলাম বিপ্লবের হাতে বল তুলে দিতেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারি থেকে ভেসে উঠল উল্লাসধ্বনি। বোঝা গেল তরুণ লেগ স্পিনারকে নিয়ে ভালোই আগ্রহ তৈরি হয়েছে গত কদিনে। দর্শকদের হতাশ করেননি আমিনুল।
আন্তর্জাতিক অভিষেকে তৃতীয় বলেই উইকেট এনে দিয়েছেন দলকে। আমিনুল উইকেট পেয়েছেন নিজের পরের ওভারেও। এই উইকেটটা দুর্দান্ত ছিল। হ্যামিল্টন মাসাকাদজা সুইপ করতে গিয়েছিলেন আমিনুলকে। সোজা প্যাডে চলে আসা বলটা ব্যাটে লাগাতে পারেননি—পরিষ্কার এলবিডব্লিউ। চার ওভার শেষে আমিনুলের বোলিং ফিগারটা দুর্দান্ত—৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট। রঙিন অভিষেক তো একেই বলে!
আমিনুলের আকস্মিক অন্তর্ভুক্তি নিয়ে গত কদিনে অনেক কথাই হয়েছে। বয়সভিত্তিক ক্রিকেট কিংবা ঘরোয়া ক্রিকেটে যাঁকে দেখা গিয়েছে টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে, তিনিই বাংলাদেশ দলে ‘চমক’ হয়ে এসেছেন একজন লেগ স্পিনার হিসেবে। বাংলাদেশ অনেক দিন ধরেই হন্যে হয়ে খুঁজছে একজন লেগ স্পিনার। রশিদ খানরা যেভাবে নাকাল করে ছাড়ছেন, একজন রিস্ট স্পিনারের জন্য বাংলাদেশের হাপিত্যেশ যেন তাতে আরও বাড়ছে। কোচ রাসেল ডমিঙ্গো বারবার নির্বাচকদের বার্তা দিয়েছেন, ‘দ্রুত একজন লেগ স্পিনার দিন।’

নির্বাচকদের মনে হয়েছে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলে থাকা বিকেএসপির সাবেক ছাত্র আমিনুলই আপাত সমাধান। আসলেই সমাধান কিনা সেটি এখনই বলার সময় হয়নি। এই সিরিজেই তাঁর আফগান-পরীক্ষা এখনো বাদ আছে। পড়ে আছে দীর্ঘ কণ্টকাকীর্ণ পথ। ভবিষ্যতের কথা ভবিষ্যতের জন্য তোলা থাক। অভিষেকটা তাঁর মনে রাখার মতোই হয়েছে। বলে তেমন টার্ন নেই (অন্তত আজকের বোলিং বিচারে), খুব একটা জোরের সঙ্গেও করেন না। প্রথম ম্যাচ দেখে মনে হলো আমিনুলের মূল শক্তি ধারাবাহিক ভালো লেংথে বোলিং করে যাওয়া।

আমিনুলের লেগ স্পিনার বনে যাওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বিকেএসপির কোচ মন্টু দত্তের। বিকেএসপির হয়ে সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগ খেলা আমিনুলকে মন্টু কাজে লাগিয়েছেন খণ্ডকালীন বোলার হিসেবে। এই প্রিমিয়ার লিগের পরই আমিনুল মনোযোগী হয়েছেন বোলিংয়ে। শরীয়তপুর বাড়ি, তবে ঢাকায় বেড়ে ওঠা একজন ব্যাটসম্যানের লেগ স্পিনার বনে যাওয়ার ইতিহাস সংক্ষেপে বললেন মন্টু, ‘বিকেএসপি দলে কোনো লেগ স্পিনার ছিল না, ব্রেক থ্রু এনে দেবে, এ আশায় ওকে নিয়ে আসতাম। প্রিমিয়ার লিগে তাকে খণ্ডকালীন বোলার হিসেবেই ব্যবহার করতাম। ওখান থেকে সে বোলিংয়ে বেশি মনোযোগী হয়েছে। পরে বিসিবির যে দলগুলোয় সুযোগ পেয়েছে, লেগ স্পিনে নিয়মিত হয়েছে।’

মন্টু অবশ্য আমিনুলকে শুধু লেগ স্পিনার হিসেবে দেখতে রাজি নন। তাঁর আশা, ব্যাটসম্যান সত্তাকে গুরুত্ব দিয়ে আমিনুল ধীরে ধীরে হয়ে উঠবেন দুর্দান্ত অলরাউন্ডার, ‘ওকে আরও কাজ করতে হবে। আরও অনেক কিছু জানতে হবে, শিখতে হবে। ওর সবচেয়ে বড় শক্তি, জায়গাটা ভালো। অনেক লেগ স্পিনার ওভারে দুটো শর্ট বল দিয়ে ফেলে। বিপ্লবের (আমিনুল) জায়গাটা ভালো, এটাই ওর শক্তি। লেগ স্পিনার হিসেবে একটু পেস বাড়াতে পারলে ভালো। তবে সে কিন্তু মূলত ব্যাটসম্যান। আমার প্রত্যাশা সে ভালো অলরাউন্ডার হয়ে উঠবে ধীরে ধীরে।’

বড় চমক হয়েই বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন আমিনুল। প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার স্নায়ুচাপ সরিয়ে আজ বল হাতেও কম চমকে দেননি ১৯ বছর বয়সী লেগ স্পিনার। তাঁর চ্যালেঞ্জ এটাই—সামনেও ধরে রাখতে হবে এই পারফরম্যান্স। না হলে হারিয়ে যেতে হবে বিস্মৃতির অতলে। প্রশ্নবিদ্ধ হবে নির্বাচকদের পছন্দ!

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর