সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক মাদারীপুরের আকাশে ‘মিসাইল’ সদৃশ্য আলোর ঝলক, স্থানীয়দের উদ্বেগ হেলেন জেরিন খানকে মন্ত্রী পরিষদে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা খাল খননের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে দেশ : এমপি খোকন মাদারীপুরে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপনে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান মাশুক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

শ্যামনগরে চিংড়ি ঘের মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

শ্যামনগর প্রতিনিধি। / ৫৩৫ সময়ঃ
নিউজ আপঃ রবিবার, ৪ জুলাই, ২০২১, ৬:৩১ অপরাহ্ণ

শ্যামনগরে উপকূলীয় রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের বিশিষ্ট চিংড়িঘের ব্যবসায়ী আলহাজ্ব শাহাবুদ্দিন বাবুর বিরুদ্ধে একটি মহল পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে।
ইংরেজি ১৯৯০ সাল থেকে শান্তিপূর্ণভাবে চিংড়ি ঘের ব্যবসা পরিচালনা করে আসা সত্ত্বেও মহলটি একটি ভিত্তিহীন অভিযোগ করে তার সামাজিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।

আলহাজ্ব শাহাবুদ্দিন বাবু জানান, ইংরেজি ১৯৯০ সাল থেকে পানি উন্নয়ন বোর্ড এবং মৎস্য অধিদপ্তরের অনুমোদন নিয়ে রমজাননগর ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন কালিঞ্চি গ্রামে মৎস্য ঘের পরিচালনা করে আসছে । তার পানি উত্তোলন পাইপ দ্বারা কোন সময় এলাকা প্লাবিত বা কারো কোন ক্ষতি সাধন হয়নি।

প্রকৃত পক্ষে বিগত ঘূর্ণিঝড় ইয়াস ও পরবর্তীতে ভারি বর্ষনের কারনে কালিঞ্চী উত্তর পাড়া জামে মসজিদের মাঠ, কবরস্থানসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করা এবং সমাজের চোখে তার মান সম্মান নষ্ট করা সহ আর্থিকভাবে ক্ষতি সাধন করার জন্য মানব বন্ধনের মাধ্যমে একটি চক্র সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে নানান ধরনের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছেন।
তিনি আরো জানান, এলাকার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আমাদের পরিবার জড়িত। দাদু মৃত আলহাজ শেখ আলমগীর হায়দার রমজাননগর ইউনিয়নের পরপর তিনবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তারপর দাদু আলহাজ্ব এডভোকেট শেখ আবুল হোসেন সাতক্ষীরা ৪ আসনের পরপর দুইবার সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন। তারা এলাকায় অনেক জনকল্যান মুলক কাজ করেছেন। অত্র এলাকার সকল শ্রেণীর মানুষের সঙ্গে আমাদের হৃদ্যতাপুণ্য সম্পর্ক বিদ্যমান। আকাশ বন্যায় এলাকা প্লাবিত হওয়ার ঘটনাটিকে ভিন্নখাতে ব্যবহার করে পূর্বকোন শত্রুতার জের ধরে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর