সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক মাদারীপুরের আকাশে ‘মিসাইল’ সদৃশ্য আলোর ঝলক, স্থানীয়দের উদ্বেগ হেলেন জেরিন খানকে মন্ত্রী পরিষদে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা খাল খননের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে দেশ : এমপি খোকন মাদারীপুরে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপনে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান মাশুক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন

এস. এম. রাসেল : / ১৩২ সময়ঃ
নিউজ আপঃ সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে গাছের ডালপালা ও আইনজীবী সমিতির ভবন

 এস. এম. রাসেল : জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণকারী দু’টি প্যানেলের প্রচারণা এখন তুঙ্গে। আগামী ২ এপ্রিল ২০২৬ইং বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে। দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বেশ জমে উঠছে নির্বাচনী প্রচারণাও। আদালত চত্বরে ভোট প্রার্থনার পাশাপাশি বাড়িতেও যাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। 

দলমত নির্বিশেষে প্রতিবার নির্বাচন হলেও এবারও জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নির্বাচনের শীর্ষ পদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। দলগত সমর্থনে তাদের অনেক ভোটার রয়েছে।

নিজ নিজ প্রার্থীর পক্ষে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা। ভোটারদের কাছেও চলছে প্রার্থীদের বিগত দিনের ভালমন্দ কাজের চুলচেরা বিশ্লেষণ। আর মাত্র ২ দিন বাকী কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬ইং মেয়াদের মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ নির্বাচনের।

প্রার্থীরা বসন্তকালের মৃদু শীতের শিতলতা মাড়িয়ে নির্বাচনের উত্তাপ ছড়াতে রাতের আধারে ভোট প্রার্থনায় ছুটছে ভোটারদের দ্বারে দ্বারে। চলছে গভীর রাত পর্যন্ত ভোটারদের সাথে মতবিনিময় ও ভোট চাইবার কাজ।

চলছে নিজ নিজ সেরেস্তার আইনজীবীদের নিয়ন্ত্রণের জোর লবিং ও চেষ্টা। পেশাগত হাজারো ব্যস্ততার মধ্যেও ভোটকে কেন্দ্র করে একে অপরের সাথে দেখা করছে এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা।

প্রার্থীরা আইনজীবীদের সার্বিক কল্যাণে ও সমিতির উন্নয়নের কথা শুনাচ্ছেন ভোটারদের। নিজ নিজ ক্যাম্পে বসেও ভোটারদের সাথে খোশগল্প মিষ্টিমুখসহ নানা আপ্যায়নে আপ্যায়িত করছেন প্রার্থীরা। আবার কেউ কেউ পেশাগত হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে ভোট চাইতে ভোটারদের কাছে ছুটছেন।

তফশীল অনুযায়ী আগামী ২ এপ্রিল বৃহস্পতিবার ২০২৬ সালের মেয়াদী কমিটির নির্বাচন সমিতির নিজস্ব ভবনের হল রুমে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে একটানা বিকেল ২টা পর্যন্ত।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন-সিনিয়র আইনজীবী এ্যাড.ফোরহাদুল  ইসলাম।

নির্বাচনে এখন প্রায় প্রকাশ্যে দুটি প্যানেলের প্রার্থী-কর্মী সমর্থকরা দল বেধে ভোট চাচ্ছেন ভোটারদের কাছে। প্রচারনার ক্ষেত্রে শেষ পর্যন্ত এই অবস্থা থাকে কিনা সেটি বিবেচ্য না হলেও হ্যাভিওয়েট প্রার্থীরা কে কোন প্যানেলের প্রার্থী সেটি কিন্তু ভোটারদের কাছে পরিস্কার হয়ে উঠেছে। নির্বাচন নিয়ে আইনজীবীদের মাঝে উত্তাপের আমেজ বইছে বার প্রাঙ্গনে। প্রার্থীরা খুব জোরে-সরেই নেমেছেন নির্বাচনী মাঠে। চলছে নিজ নিজ সেরেস্তার আইনজীবীদের নিয়ন্ত্রণের জোর চেষ্টা। পেশাগত হাজারো ব্যস্ততার মধ্যেও ভোটকে কেন্দ্র করে একে অপরের সাথে দেখা করছে এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা।

নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বর্ষীয়াণ সিনিয়র আইনজীবী এ্যাড. মোঃ এমদাদুল হক খান, মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এ্যাড.  মোঃ এমরান, অন্যদিকে ক্লিন ও পরিচ্ছন্ন মানুষ, তরুণ আইনজীবীদের প্রিয় প্রার্থী ও আইকোন, জুনিয়র ও সিনিয়র আইনজীবী বান্ধব, একজন প্রতিষ্ঠিত আইনজীবী এ্যাড. সুজিত চ্যাটার্জী বাপ্পী।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মাদারীপুর জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক জনপ্রিয়, মেধাবী তারুণ্যের প্রতীক এ্যাড.মোঃ মাহাবুব হোসেন শাকিল, মাদারীপুর জেলা আইনজীবী সমিতির জুনিয়র ও সিনিয়র সাধারণ আইনজীবীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে, অধিক গ্রহনযোগ্য আইনজীবী এ্যাড. মোহাম্মাদ অলিউর রহমান দর্জী।

সিনিয়র সহ-সভাপতি পদে এ্যাড.আসাদুজ্জামান,  এ্যাড, জালালুর রহমান ও এ্যাড. মহিদুল ইসলাম। সহ-সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন এ্যাড. মাহাবুব হাসান সরোজ। যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে এ্যাড. জাফর ইমাম সুজন, এ্যাড. মশিউর রহমান পারভেজ, ও এ্যাড. মোঃ রফিকুল ইসলাম শামীম। যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে এ্যাড. আনোয়ার হোসেন রানা, এ্যাড. মুনির হাসান মিঠু ও মাদারীপুর জেলা আইনজীবী সমিতির জুনিয়র ও সিনিয়র সাধারণ আইনজীবীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে, অধিক গ্রহনযোগ্য আইনজীবী এ্যাড. মোঃ মফিজুর রহমান । কোষাধ্যক্ষ পদে এ্যাড. মহিদুল ইসলাম ও এ্যাড. সুজন ভৌমিক। সম্পাদক লাইব্রেরী পদে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন এ্যাড. মোঃ গোলাম মোস্তফা দেওয়ান । অ্যাপায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাড. মোঃ কামরুজ্জামান ও বদরুন নাহার কলি। সম্পাদক মহুরী পদে এ্যাড. একেএম আজিজুল হক মুকুল ও এ্যাড. এমদাদুল হক মিলন। সদস্য পদে এ্যাড. আতিকুল ইসলাম, এ্যাড. তরিকুল ইসলাম, এ্যাড. মোঃ হেলাল উদ্দিন, এ্যাড. মোঃ নাফিজ ইকবাল রবিন এ্যাড. ডালিয়া আক্তার, এ্যাড. মোহাম্মদ মহিউদ্দিন আহম্মেদ, এ্যাড.সত্যেন কুমার ঢালী ও এ্যাড. লালন ফকির চুড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর