শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক মাদারীপুরের আকাশে ‘মিসাইল’ সদৃশ্য আলোর ঝলক, স্থানীয়দের উদ্বেগ হেলেন জেরিন খানকে মন্ত্রী পরিষদে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা খাল খননের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে দেশ : এমপি খোকন মাদারীপুরে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপনে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান মাশুক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান

নিজস্ব প্রতিবেদক : / ১৬ সময়ঃ
নিউজ আপঃ শনিবার, ৬ জুন, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ

মাদারীপুর শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পৌরসভা। এ সময় ভ্রাম্যমাণভাবে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের পর মালামাল জব্দ করা হয়।

শনিবার (৬ জুন) দুপুরে মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহরের শকুনি লেকেরপাড়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ খাবার ও খেলনার দোকান। এসব দোকানের ময়লা-আবর্জনা ফেলা হয় লেকের পানিতে। এতে নষ্ট হচ্ছে পরিবেশ। এমনটি লেকের চারপাশে জমে থাকা নোংরা পানিতে বাড়ছে মশার বংশবৃদ্ধি। পাশাপাশি লেকে ঘুরতে আসা দর্শনার্থীরাও পড়েন বিড়ম্বনায়। এমন অভিযোগে প্রেক্ষিতে অভিযানে নামে প্রশাসন। এ সময় অর্ধশত ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়। পরে জব্দ করা মালামাল পৌরসভার কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্লাত হোসেন জানান, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অভিযানে জব্দ করা মালামাল পৌরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পরে এগুলো পৌরসভার মাধ্যমে নিলাম করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর