বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

বিবেকানন্দ মিস্ত্রীর – ব্যবধান

প্রতিবেদকের নাম / ৩০২ সময়ঃ
নিউজ আপঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২০, ৯:৪৬ পূর্বাহ্ণ

ব্যবধান

বিবেকানন্দ মিস্ত্রীর

আমরা দুটি প্রাণী
আমি তার পতি তাঁরেও  আমার পত্নী বলেই জানি।
বিয়ে হয়েছিল বিশ সাল আগে
আজ বিশ সাল বাদে,
কথা নাহি হয় দুটি প্রাণী মোরা
জড়াই না বিবাদে।
একই পথ দিয়ে আসা যাওয়া করি
একই সিঁড়ি বেয়ে উঠি,
ওখানে ই শেষ বন্ধ দুজনার
জানালা কপাট দুটি।
একটি প্রাচীর ব্যবধান রেখে
পাশাপাশি থাকি শুয়ে,
একই কলের জল দিয়ে রোজ
স্নান করি মোরা দুই এ।
মোরা এতদিন সঙ্গী বিহীন
দুজনে দুটো ঘরে,
প্রান হীন সেই একটি দেওয়াল
রেখেছে আলাদা করে।
জানিনা তার মনে কিবা আছে
মোর মনে বড় ব্যথা,
ভাবি ভেঙে ঐ বাঁধার প্রাচীর
তার সাথে বলি কথা।
একদিন রাতে বিছানায় শুয়ে
করুন কাতর স্বরে,
কাহারে যেন নাম ধরে সে
ডাকছে বিকার ঘোরে।
নিজ মন সনে ক্ষণিক যুজিয়া
তার ঘরে ছুটে যাই,
দেখি বিছানায় একেলা শুয়ে
কাছে তার কেহ নাই।
অতি তারাতারি কাছে গিয়ে আমি
হাত রাখি তার ভালে,
দেখি সেথা যেন আগে থেকে কেউ
আগুন রেখেছে জ্বেলে।
কি করি ভাবিয়া ডাক্তার বাবুকে
ডাকিবার তরে যাই,
ফিরে এসে দেখি আঁখি মেলিবার
শক্তি তাহার নাই।
সারারাত আমি বিছানার পাশে
একটি প্রদীপ জ্বেলে,
তার পাশে বসে সেবা করে চলি
পুরানো বিবাদ ভুলে।
ডাক্তার বাবুর জারি জুরি যত
সব বুঝি হলো ফেল,
আঁধারের সাথে জুজিয়া তাহার
ফুরায়ে এসেছে তেল।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর