সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

খোকা আর মা – বিবেকানন্দ মিস্ত্রী

প্রতিবেদকের নাম / ৪৪১ সময়ঃ
নিউজ আপঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ৮:১৪ অপরাহ্ণ

খোকা আর মা

বিবেকানন্দ মিস্ত্রী

সকাল বেলায় উঠেই খোকা
লাঙল কাঁধে নিয়ে,
মাঠের পানে ছুটে চলে
আলের পথ দিয়ে।

অনেক জমি আছে আজও
হয়নি তাতে চাষ,
ফসল বিনে কেমন ভাবে
চলবে বারো মাস ।

সারাদিন এই মাঠের কাজ
সন্ধ্যায় এসে ঘরে,
পাশে বসে মা আর ছেলে
দুইয়ে গল্প করে।

হঠাৎ ছেলের হাতটি ধরে
কেঁদে উঠলো মা,
বললো খোকা অভাবে তুই
পড়তে পারলি না।

পড়াশোনা করতে পারলে
অনেক বড়ো হতিস ,
কাজ করতে মাঠে নয়
অফিসেই যেতিস।

খোকা তখন মাকে বলে
শোন তোমায় বলি,
পড়াশোনা করলে আমি
বাইরে যেতাম চলি।

তখন তুমি কি করতে মা
একলা ঘরে হেথা,
শোন তোমায় বলি মাগো
নগেন কাকার কথা।

নগেন কাকার একটি ছেলে
ডাক্তার যেই হলো
চাকরি নিয়ে বিদেশ গিয়ে
আর ফিরে না এলো।

এবার নাকি আসবে ফিরে
কাকাও সাথে যাবে ,
শহরে কোন আশ্রম আছে
সেথায় কাকা রবে।

সেথায় নাকি কাকার মতন
আরও অনেক থাকে।
আমায় কাকা কেঁদে বলেন
দেখো তোমার মাকে।

কেমন আছেন এখন তিনি
তোমার কাছেই থাকে?
কষ্ট কভূ দিও না খোকা
তুমি তোমার মাকে।

মাকে রাখবো আমার কাছে
অত বড় নই,
মায়ের কাছে আছি আমি
মায়ের কাছে ই রই।

কথা শুনে নগেন কাকার
দুচোখ ভরে জলে,
দুহাতে সে জড়িয়ে আমায়
মিলাল তার গলে।

খানিক কেঁদে বলেন কাকা
সোনার ছেলে ওরে ,
তোমার মতো ছেলে হউক
পৃথিবীর সব ঘরে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর