মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক মাদারীপুরের আকাশে ‘মিসাইল’ সদৃশ্য আলোর ঝলক, স্থানীয়দের উদ্বেগ
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার : / ২৩ সময়ঃ
নিউজ আপঃ সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ

ভাঙায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে মাদারীপুর জেলা প্রশাসন।

সোমবার (২৫ মে) দুপুরে নিহতদের বাড়িতে গিয়ে স্বজনদের হাতে এ সহায়তা তুলে দেন ওয়াদিয়া শাবাব।

জানা গেছে, রোববার (২৪ মে) সকাল আনুমানিক ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে মস্তফাপুর ইউনিয়ন-এর বালিয়া মোল্লাবাড়ি গ্রামের একই পরিবারের চার সদস্য নিহত হন। তারা হলেন, জাহাঙ্গীর মোল্লা (৬০), তার স্ত্রী বেলি আক্তার, আলমগীর মোল্লা (৫৮) ও তার স্ত্রী খুশি মোল্লা। জাহাঙ্গীর ও আলমগীর মোল্লা উভয়েই আব্দুল হাজি ওয়াহিদ মোল্লার ছেলে।

দুর্ঘটনায় আরও নিহত হন অ্যাম্বুলেন্সচালক কাওছার মাতুব্বর (২৫)। তিনি মাদারীপুর সদর উপজেলার সৈয়দাবালী গ্রামের শাহজাহান মাতুব্বরের ছেলে।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব নিহতদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর সমবেদনা জানান। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসের মাধ্যমে নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও ওয়াদিয়া শাবাব বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারের এই ক্ষতি অপূরণীয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর