মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক মাদারীপুরের আকাশে ‘মিসাইল’ সদৃশ্য আলোর ঝলক, স্থানীয়দের উদ্বেগ
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

হেলেন জেরিন খানকে মন্ত্রী পরিষদে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা

এস. এম. রাসেল : / ১০৭ সময়ঃ
নিউজ আপঃ শুক্রবার, ৮ মে, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ণ

বিএনপির দুঃসময়ের কান্ডারি, রাজপথের লড়াকু সৈনিক ও দক্ষিনবঙ্গের অগ্নীকণ্যা সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হেলেন জেরিন খানকে মন্ত্রী পরিষদে দেখতে চায় মাদারীপুরের সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীরা। কেবল আঞ্চলিক জনপ্রিয়তাই নয়, বরং দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা এবং দলের পক্ষে বলিষ্ঠ অবস্থানের কারণে বর্তমানে তিনি রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

​শুক্রবার (৮ মে) বিকেলে মাদারীপুরের শিবচর, রাজৈরের পাইকপাড়া ও টেকেরহাট বন্দর, রাজৈর বাসস্ট্যান্ড, মস্তফাপুরসহ বিভিন্ন স্থানে পৃথক পথসভায় অংশ নেন হেলেন জেরিন খান। এরপর তিনি মাদারীপুর জেলার পৌর শহরের চরমুগরিয়া দলীয় অফিসে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানান স্থানীয় নেতাকর্মীরা।

​দলীয় সূত্র জানায়, হেলেন জেরিন খান বিএনপির প্রতিটি সংকটকালীন মুহূর্তে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

​হেলেন জেরিন খানের রাজনৈতিক পথচলা শুরু ছাত্রজীবন থেকেই। ১৯৯১ সালে ইডেন কলেজ ছাত্রী সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হওয়ার মাধ্যমে জাতীয় ছাত্র রাজনীতিতে তিনি নিজের অবস্থান দৃঢ় করেন। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি এবং মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দক্ষতার পরিচয় দিয়েছেন।

​জাতীয় রাজনীতি ছাড়াও মিডিয়া অঙ্গনে তার সরব উপস্থিতি সমাদৃত। বিভিন্ন টেলিভিশনের টকশোতে যুক্তিনির্ভর বক্তব্য ও দলীয় আদর্শ সাবলীলভাবে তুলে ধরে তিনি নেতাকর্মীদের আত্মবিশ্বাস জোগাতে বিশেষ ভূমিকা রাখছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও তিনি সারাদেশে ইতিবাচক প্রভাব ফেলেছেন।

​মাদারীপুরের তৃণমূল নেতাকর্মীরা মনে করেন, দুঃসময়ের এই পরীক্ষিত ও উচ্চশিক্ষিত নেতৃত্বকে মূল্যায়ন করা এখন সময়ের দাবি। রাজৈর ও শিবচরের নেতাকর্মীরা জানান, হেলেন জেরিন খান সবসময় নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলেন। তার মতো যোগ্য ও লড়াকু নেত্রীকে মন্ত্রী পরিষদে যুক্ত করা হলে মাদারীপুরবাসী তথা দেশের নারী সমাজ একজন যোগ্য অভিভাবক পাবে।

অপর দিকে, শুক্রবার বিকালে মাদারীপুর শহরের লেকেরপাড় এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হেলেন জেরিন খান বলেন, ‘আমি মাদারীপুরের মাটি ও মানুষের জন্য কাজ করতে চাই। মাদারীপুরে মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা করব। মাদক নির্মূলে আমি ভূমিকা রাখতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি কাজের মাধ্যমে মাদারীপুরবাসীর ইতিহাস হতে চাই।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবীর, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার মেয়র প্রার্থীএ্যাড, মোঃ জামিনুর হোসেন মিঠু, যুবদলের সাবেক সভাপতি রোবায়েত হোসেন দুলাল, সাবেক সাধারন সম্পাদক ভিপি সরোয়ার হোসেন, সাধারন সম্পাক মনিরুজ্জামান ফুকু সহ দলের অন্য নেতাকর্মীরা।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর