বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক মাদারীপুরের আকাশে ‘মিসাইল’ সদৃশ্য আলোর ঝলক, স্থানীয়দের উদ্বেগ হেলেন জেরিন খানকে মন্ত্রী পরিষদে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা খাল খননের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে দেশ : এমপি খোকন মাদারীপুরে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপনে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান মাশুক পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে আলোচনার শীর্ষে কাউন্সিলর প্রার্থী রাসেল শনাক্ত দেড় হাজারের বেশি : হামের প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ১২ মৃত্যু কিশোর মারুফ হত্যা: আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী বিচার দাবিতে সড়ক অবরোধ গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

ইফতার হোক বাহারি শরবতে

সুন্দরবন অনলাইন ডেস্ক। / ১৪৭ সময়ঃ
নিউজ আপঃ বুধবার, ২১ এপ্রিল, ২০২১, ২:২১ অপরাহ্ণ

বৈশাখের খাঁ খাঁ করা গরমে শুরু হলো সিয়াম সাধনার এ মাস রমজান। সঙ্গে বাড়তি চাপ নিয়ে এসেছে মহামারি করোনাভাইরাস। এ সময় তাই সুস্থ থাকতে পালন করতে হবে অতিরিক্ত সতর্কতা। এই গরমে সুস্থ থাকতে তাই, ইফতারে মেন্যুতে ভাজাভুজি কমিয়ে রাখতে পারেন বিভিন্ন রকমের ফল ও শরবত। আজ শরীরের জন্য উপকারী কিছু শরবতের রেসিপি দেওয়া হলো তাই-

দুধ -তোকমার শরবত

উপকরণ: দুধ হাফ লিটার, তোকমার দানা ১ টে. চামচ, চিনি ৪ টে. চামচ, বরফকুচি ২ টে. চামচ এবং রুহ-আফজা ১/২ চা চামচ।

প্রণালি: প্রথমে দুধ জ্বাল দিয়ে ঠান্ডা করে নিন। শরবত বানানোর আধাঘণ্টা আগে তোকমার দানা ১/২ গ্লাস খাবার পানিতে ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রাখা তোকমার দানা ঠান্ডা দুধে মিশিয়ে নিন। চিনি ও রুহ-আফজা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। বরফকুচি মিশিয়ে ঝাঁকিয়ে নিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

মাল্টার শরবত

উপকরণ: মাল্টা ৩ টা, চিনি ৪ চা চামচ, লবণ ১ চিমটি এবং পানি ৬ গ্লাস।

প্রণালি: মাল্টা ভালো করে ধুয়ে কেটে রস বের করে নিন। একটা মাল্টার রস দিয়ে শরবত বানানো যাবে ২ গ্লাস। পানিতে চিনি ও লবণ গুলিয়ে নিন। এবার মাল্টার রস মিশিয়ে নিন। চিনিতে অরুচি বা ডায়বেটিস থাকলে চিনি বাদ দিয়ে স্বাদমতো লবণ ও সামান্য বিটলবণ মিশিয়ে নিন। বরফকুচি দিয়ে পরিবেশন করুন।

লেবু-পুদিনার শরবত

উপকরণ: পুদিনা পাতা বাটা ২ চা চামচ, লেবুর রস ২ টে. চামচ, চিনি ৪ টে. চামচ এবং পানি ২ গ্লাস।

প্রণালি: প্রথমে পুদিনা পাতা ধুয়ে ব্লেন্ড করে নিন। এবার পানির সঙ্গে পুদিনা পাতা বাটা, চিনি ভালো করে মিশিয়ে ছেঁকে নিন। চিনিতে অনীহা থাকলে চিনি বাদ দিয়ে লবণ ও ১ চিমটি বিটলবণ মিশিয়ে নিন। সবার শেষে লেবুর রস দিয়ে মিশিয়ে নিন।

তরমুজের শরবত

উপকরণ: তরমুজ ছোট করে কাটা ৪ কাপ, চিনি ২ টেবিল চামচ, বিট লবন হাফ চা চামচ

প্রণালি: ব্লেন্ডারে তরমুজের বিচি ফেলে দিয়ে, ছোট করে কাটা তরমুজ,চিনি, বিট লবন দিয়ে ব্লেন্ড করে নিন। বরফকুচি দিয়ে পরিবেশন করুন মজাদার তরমুজের শরবত।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর