সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

ইমরানের মুখে ট্রাম্পের প্রশংসা

প্রতিবেদকের নাম / ১৯৩ সময়ঃ
নিউজ আপঃ সোমবার, ২ নভেম্বর, ২০২০, ১১:১৪ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগেই দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্পের সঙ্গে নিজের সাদৃশ্য টেনে তিনি বলেন, রাজনৈতিক ক্যারিয়ারের চূড়ায় পৌঁছানোর জন্য আমাদের উভয়কেই অনেক ‘আউট-অব-দ্য-বক্স’ চিন্তা করতে হয়েছে। মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে তিনি আরো বলেন, ট্রাম্প সাধারণ রাজনীতিকদের মতো নন। তিনি তার নিজের নিয়মে খেলেন। এ খবর দিয়েছে দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
আর দু’ দিন বাদেই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে লড়বেন ট্রাম্প। নির্বাচনী হাওয়া জোরেশোরে বইতে শুরু করেছে। একাধিক জনমত জরিপে দেখা গেছে, বাইডেন জয়ী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন।

কিন্তু, সম্প্রতি জার্মান পত্রিকা দের স্পাইগেলের প্রতিবেদক সুজান কোলবলকে দেয়া সাক্ষাৎকারে ইমরান বলেন, জনমত জরিপে বাইডেন এগিয়ে আছেন।
কিন্তু ডনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনাও রয়েছে। কারণ, তিনি সাধারণ রাজনীতিকদের মতো নন। তিনি নিজস্ব নিয়মে খেলেন। তার এ মন্তব্যের প্রতিক্রিয়ায় কোলবল বলেন, শুনে মনে হচ্ছে আপনি প্রশংসা করছেন।
ইমরান আরও বলেন, পাকিস্তানে ২২ বছরের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল গঠনকারী রাজনীতিক হয়ে উঠতে তাকে অনেক ‘আউট অব দ্য বক্স’ বা প্রচলিত ধারণার বাইরে চিন্তা করতে হয়েছে। তিনি বলেন, ‘আমাদের অত্যন্ত অপ্রচলিত উপায় ভাবতে হয়েছে। কিছু দিক দিয়ে ডনাল্ড ট্রাম্পও সেভাবেই চিন্তা করেছেন।’

তিনি বাইডেন ও ট্রাম্পের মধ্যে কার সঙ্গে কাজ করতে ইচ্ছুক—এমন প্রশ্নের জবাবে ইমরান বলেন, আমরা আসলে চাই যে, যুক্তরাষ্ট্র আমাদের ও ভারতকে সমান চোখে দেখুক। বিশেষ করে, কাশ্মীর ইস্যুতে। তিনি ওই অঞ্চলটিকে ‘হটস্পট’ হিসেবে বর্ণনা করে বলেন, এটি যেকোনো সময় জ্বলে উঠতে পারে।

পাক-প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র মনে করে চীনকে দমিয়ে রাখতে পারবে ভারত। এটা সম্পূর্ণ ভুল ধারণা। ভারত তার প্রতিবেশী দেশগুলো—চীন, বাংলাদেশ, শ্রীলঙ্কা— ও আমাদের জন্য হুমকিজনক।

এই উপমহাদেশে ওই দেশটির সরকার সবচেয়ে চরমপন্থি ও জাতিবিদ্বেষি। এটা ১৯২০ ও ’৩০ এর দশকের নাৎসিবাদ থেকে উদ্বুদ্ধ একটি ফ্যাসিস্ট রাষ্ট্র।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর