সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

উত্তরায় একটি ভবন থেকে ৩১টি বোমা উদ্ধার, ১৩টি নিষ্ক্রিয়

প্রতিবেদকের নাম / ১৩২ সময়ঃ
নিউজ আপঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২০, ১২:২৪ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট : ডরাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের কামারপাড়া এলাকার ১৩ নম্বর রোডের পাশে নির্মাণাধীন একটি ভবন থেকে ৩১টির মতো অবিস্ফোরিত হাত বোমা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ভবনের ভেতর প্রবেশ করে এখন পর্যন্ত ১৩টি বোমা নিস্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ হতে থাকে এবং আশেপাশে আতংক ছড়িয়ে পড়ে। বাকি বোমাগুলো নিরাপদে সরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, উত্তরা পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক মাসুম এবং যুবদলের অন্য আরেক নেতা সোহেলকে উপ-নির্বাচনে ককটেল বিস্ফোরণ দায়ে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে এখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্মাণাধীন এই ভবন থেকে ৩১টি হাতবোমা উদ্ধার করা হয় এবং ১৩টি বোমা নিষ্ক্রিয় করা হয়।

এছাড়া এখানে বোম তৈরির অনেক সরঞ্জাম পাওয়া যায়। মূলত ঢাকা ১৮ আসনের উপ-নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে নাশকতার উদ্দেশ্যে হাতবোমাগুলো রাখা হয়েছিল।

ঢাকা মহানগর উত্তর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (ডিসি) লাকি আক্তার বলেন, নির্মাণাধীন ভবনটিতে অবিস্ফোরিত ৩১টি মতো হাত বোমা ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। বোমা ডিসপোজাল ইউনিট কাজ করছে। ইতোমধ্যে ১৩টির মতো নিষ্ক্রিয় করা হয়েছে। সেখানে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। তারা পরে এ বিষয়ে কথা বলবেন।

ঘটনাস্থলে অবিস্ফোরিত বেশ কয়েকটি বোমা রয়েছে এমন খবরে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও উত্তরা পশ্চিম থানা পুলিশ বাড়িটির ঘিরে রেখেছে। আশেপাশে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পাশের বাসাগুলো থেকে কাউকে ভেতরে বা বাইরে যেতে দিচ্ছে না পুলিশ।

উত্তরার এই বাড়িটি ঘিরে রাখা হয়েছে শুক্রবার (২০ নভেম্বর) বিকালের দিকে অবিস্ফোরিত ওই বোমাসদৃশ বস্তুগুলো উদ্ধার করে পুলিশ। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত বলতে পারছি না। প্রথমে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে বোমাসদৃশ বস্তু মনে হলে ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে কাজ করছেন।

জানা যায়, ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণের দিন ওই এলাকায় চারটি বোমা বিস্ফোরিত হয়েছিল। ওই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে আবার অভিযান চালিয়ে ওই বাসায় মজুত থাকা অবিস্ফোরিত বোমাগুলো উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর