সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

উপকূলে বৈরী আবহাওয়ায় হাসপাতালে নেয়ার পথে ট্রলারেই সন্তানের জন্ম

শ্যামনগর প্রতিনিধি। / ২১৬ সময়ঃ
নিউজ আপঃ শনিবার, ৩১ জুলাই, ২০২১, ৫:৫৫ অপরাহ্ণ

আকাশ বন্যায় চারিদিকে পানি থইথই করছে।সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন জনপদ গুলিতে এক ইঞ্চি মাটিও জেগে নেই। এ অবস্থায় এক প্রসূতির বেদনাদায়ক পরিস্থিতিতে হাসপাতালে নিয়ে আসার পথে ইঞ্জিন চালিত নৌ ট্রলারেই সন্তান প্রসব করেছে বলে জানা গেছে।

মধ্যরাতে প্রসব যন্ত্রণা ওঠে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ইমরান হোসেনের স্ত্রী কেয়ামনির (২০)। দ্বীপ ইউনিয়ন হওয়ায় ইচ্ছা করলেই সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেয়া সম্ভব নয়। একই সঙ্গে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। রাস্তাঘাট পানিতে ডুবে গেছে । এই দ্বীপ ইউনিয়নে সচরাচর মোটরসাইকেলই একমাত্র যানবাহন হিসেবে ব্যবহৃত হলেও পানিতে তাও চলার জো নেই।

ওদিকে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন প্রসূতি। পরিবারের পক্ষ থেকে গ্রাম্য চিকিৎসক ও ধাত্রী দিয়ে শনিবার (৩১ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত নরমাল ডেলিভারির চেষ্টা করা হয়। কিন্তু সব চেষ্টাই যখন বিফলে যাচ্ছে, তখন উপায়ন্তর না পেয়ে স্বামী-শ্বশুর মিলে বাগে করে (ভারী জিনিস ঘাড়ে বহনযোগ্য স্থানীয়ভাবে তৈরি শক্ত লাঠি ) কেয়ামনিকে নিয়ে রওনা হন খোলপেটুয়া নদীর পাতাখালী খেয়াঘাটের দিকে। সঙ্গে ছিল ধাত্রী সহ অন্যান্য সঙ্গীরা।

খেয়াঘাটে পৌঁছে নিজেদের ট্রলারে রওনা হন নঁওয়াবেকী ঘাটের উদ্দেশে। সেখানে পৌঁছে সড়কপথে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হবে আরও ১২ কিলোমিটার। এরই মধ্যে দুপুর দেড়টার দিকে ট্রলারেই ফুটফুটে সন্তান প্রসব করেন কেয়ামনি।

কেয়ামনির শ্বশুর ইব্রাহিম হোসেন জানান, বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছে। এর পরও তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

তিনি বলেন, ‘এমন কঠিন পরিস্থিতিতেও তাদের কয়েক কিলোমিটার হেঁটে খেয়াঘাটে পৌঁছে কয়েক ঘণ্টা নদীপথ পাড়ি দিয়ে স্থলভাগের স্বাস্থ্যকেন্দ্রে যেতে আরও ১০-১২ কিলোমিটার যেতে হয়। চারদিকে নদীবেষ্টিত দ্বীপ হওয়ায় নেই ভালো যোগাযোগ ব্যবস্থা, মেলে না চিকিৎসাসেবা। মাঝে মধ্যেই নদীপথে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার আগেই ট্রলারে সন্তান জন্ম দেন অনেকে, আবার অনেক সময় জীবনহানির ঘটনাও ঘটে। অনেকে বাড়িতে সন্তান জন্ম দিতে গিয়ে রক্তক্ষরণেও মারা যান। কিন্তু হাসপাতালে নেয়ার সুযোগ থাকে না।’

শুধু কেয়ামনি নন, এ যেন উপকূলের দৈনন্দিন চিত্র, জীবন-মৃত্যুর খেলা। একদিকে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের আঘাত, অন্যদিকে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার কোনো উন্নয়ন না হওয়ায় প্রতিনিয়ত এ ধরনের সমস্যায় ভুগছেন উপকূলবাসী।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর