সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

এইচএসসি পরীক্ষার বিষয় কমতে পারে: শিক্ষামন্ত্রী

প্রতিবেদকের নাম / ১৯২ সময়ঃ
নিউজ আপঃ রবিবার, ২৮ জুন, ২০২০, ৯:২৮ পূর্বাহ্ণ


শিক্ষা ডেস্ক:
বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় উচ্চমাধ্যমিকের বিষয় কমানোর চিন্তা-ভাবনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 

শিক্ষামন্ত্রী শনিবার (২৭ জুন) শিক্ষা বিষয়ক রিপোর্টারদের সঙ্গে এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ কথা জানান।

 

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘এইচএসসির সিলেবাস কমানোর কোনো যৌক্তিকতা নেই। কারণ শিক্ষার্থীরা তাদের সিলেবাস সম্পন্ন করেছে। তবে এটা হতে পারে যে, পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরিবার, নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রশাসনের এত মানুষ, শিক্ষক সবাইকে ঝুঁকির মধ্যে ফেলবো? আমরা সেটিকে কম সময়ে করতে পারি কিনা, কম সংখ্যক পরীক্ষা নিতে পারি কিনা সবকিছুই ভাবছি।’

করোনাকালে টিউশন ফি আদায়ে শিক্ষাপ্রতিষ্ঠান এবং অভিভাবক উভয় পক্ষকেই ছাড় দেওয়ার আহ্বান জানান তিনি।

 

তিনি বলেন, “এখন বড় সমস্যা হচ্ছে- শিক্ষাপ্রতিষ্ঠানের ফি দেওয়া নিয়ে। আবার এ ফি না পেলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষকদের কী করে বেতন দেবে? বেশির ভাগ শিক্ষকই তো বেতনের ওপর নির্ভরশীল। কেউ কেউ টিউশনি করাতেন, এখন তাও বন্ধ রয়েছে।”

 

তিনি আরও বলেন, “অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো নয়। আর যাদের আর্থিক অবস্থা ভালো তাদের বলবো, ফি কিস্তিতে হোক বা কিছুদিন বাদ দিয়ে পরে নেওয়া হোক, সেটি করতে পারলে ভালো। না হলেও দেখেন কতটা ছাড় দেওয়া যায়, সেটা চেষ্টা করবেন।”

উল্লেখ্য, গত ১৮ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর থেকে বিভিন্ন ধাপে সেটি পরবর্তীতে ৬ আগস্ট পর্যন্ত বৃদ্ধি পায়।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর