সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

এবছর হজ্ব নিবন্ধনের টাকা ফেরত নেয়া যাবে

প্রতিবেদকের নাম / ২০৫ সময়ঃ
নিউজ আপঃ বুধবার, ২৪ জুন, ২০২০, ৮:৫৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্কঃ

বিশ্বে এ বছর মহামারি করোনাভাইরাসের কারণে হজ্বে যেতে পারবেন না কোনো বাংলাদেশি। তবে হজে যাওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন তারা টাকা ফেরত পাবেন বলে জানান ২৩ জুন, মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম।

তিনি এ বিষয়ে নুরুল ইসলাম বলেন, নিবন্ধনের টাকা ব্যাংক হিসেবে সুরক্ষিত রয়েছে। যারা টাকা ফিরিয়ে নিতে চাইবে তাদের কাছে টাকা ফেরত দেয়া হবে, আবার যদি কেউ এই বছরের টাকা পরের বছরের হজের জন্য রাখতে চান, তবে সেটিও করা সম্ভব হবে। অর্থ ফেরত দেয়ার বিষয়ে কোনো সমস্যা হবে না। কারণ মন্ত্রণালয় বিষয়টি পর্যবেক্ষণ করছে। কোন সমস্যা হবেনা।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে ফোন করে জানান, করোনা মহামারীজনিত পরিস্থিতির কারণে এ বছর প্রথাগত কোনো হজ পালন করতে দেয়া হবে না। এ বছর কেবলমাত্র একটি সীমিত সংখ্যক (অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয়ই এক হাজারের কম) লোককে হজ করতে দেয়া হবে।

এই পরিস্থিতিতে সিদ্ধান্তটিকে ‘সঠিক’ বলে মনে করে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সৌদি যুবরাজকে ফোন দেয়ার জন্য ধন্যবাদ জানান। এর আগে ২২ জুন, সোমবার সন্ধ্যায় করোনার কারণে এ বছর খুব সীমিত পরিসরে হজ পালনের কথা আনুষ্ঠানিক ভাবে জানায় সৌদি আরব সরকার। দেশটির এই সময়ের সিদ্ধান্তকে সঠিক বলে মনে করে বাংলাদেশ সরকারও।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর