বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা বেশি দরকার …….অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন

হাফিজুর রহমান শিমুলঃ / ১৫৩ সময়ঃ
নিউজ আপঃ রবিবার, ২১ মার্চ, ২০২১, ৪:৪৯ অপরাহ্ণ

কালিগঞ্জ থানা পুলিশের আয়োজনে করোনা ভাইরাস এর ২য় ধাপ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে মাক্স পরার অভ্যাস গড়ে তুলতে কালিগঞ্জ থানা পুলিশের আয়োজনে জনসচেতনতায় উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২১ মার্চ) বেলা ১১ টা থেকে বেলা ৩টা পর্যন্ত কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ বাহিনী কালিগঞ্জ থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে থানা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালী উপজেলা সদরে বেশ সাড়া ফেলেছে। প্রখর রৌদ্র উপেক্ষা করে কালিগঞ্জ উপজেলা মোড়, নাজিমগঞ্জ বাজার, কালিগঞ্জ ফুলতলা মোড়, কলেজ মোড়, কালিগঞ্জ প্রেসক্লাব, কালিগঞ্জ বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সমাবেশ ও বিশেষ উদ্বুদ্ধ করার মাধ্যমে সকলকে মাক্স ব্যবহার করা এবং মাক্স পরিয়ে উদ্বুদ্ধ করা হয়। এসময় থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন বলেন- মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নতুন করে আবারও করনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমরা সাধারন মানুষকে সচেতন সৃষ্টির মাধ্যমে স্বাস্থ্যববিধি মেনে মাক্স ব্যবহার করে করোনাভাইরাস এর বিরুদ্ধে মোকাবেলা করতে চাই, পাশাপাশি কালিগঞ্জ থানায় সকল প্রকার অনিয়ম-দুর্নীতি, মাদক নির্মূলে জিরো টলারেন্সে আনতে চাই। এজন্য পুলিশের পাশাপাশি গনমাধ্যমকর্মীসহ সকলের সহযোগিতা চাই। তিনি পুলিশ বাহিনীর আদর্শ ও মানবিক থানার কার্যক্রম তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পথে পথে। এ সময় কালিগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল সাধারণ মানুষকে মাক্স পরিয়ে দেন এবং মাক্স পরে বাহির হওয়ার জন্য উদ্বুদ্ধ করেন।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর