বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

কালিগঞ্জের গোবিন্দকাঠি টু বাঁশতলা কাটা খালির খালটি এখন সরু ড্রেন

শাহাদাত হোসেন ও হাসেম আলী কালীগঞ্জ থেকে : / ১৫৯ সময়ঃ
নিউজ আপঃ বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১, ১১:১২ পূর্বাহ্ণ

নদীর মতো বড় একটি খাল কীভাবে দিনে দিনে তার অস্তিত্ব হারিয়ে যাচ্ছে, এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা বাজার সংলগ্ন বয়ে যাওয়া কাটা খালির খাল।বাঁশতলা বাজার থেকে খালটি গোবিন্দ কাঠি সুইচগেট হতে কাঁকশিয়ালি নদীতে গিয়ে মিশেছে। বাঁশতলা বাজার সংলগ্ন কাটা খালি খালের দুই সাইড দিয়ে ইচ্ছামত দখল করে নিয়েছে দুই ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা।এতে করে ৪ থেকে ৫ কিলোমিটার দীর্ঘ খালটি সরু ড্রেন এ পরিণত হয়েছে এর ফলে পানিপ্রবাহ কমে যাচ্ছে। উপজেলার তিনটি ইউনিয়নের বিলের মৎস্য ঘেরের পানির ব্যবস্থা ও পানি নিষ্কাশনে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিচ্ছে।স্থানীয় সূত্রে জানা বাঁশতলা বাজার সংলগ্ন কাটা খালির খালটি গোবিন্দ কাটি কাঁকশিয়ালী নদীতে গিয়ে মিশে গেছে।খালটি উপজেলার বিষ্ণুপুর বেড়াখালি ফতেপুর সোনাতলা শ্রীপুরসহ অনেক গ্রামের ভেতর দিয়ে বয়ে গেছে।স্থানীয় লোকজনের মাছের চাহিদা পূরণ হয় এ খাল থেকে এখন সে থেকে বঞ্চিত হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁশতলা বাজারের সড়ক সংলগ্ন খালের জায়গা দখল করে দোকানঘর ও অবৈধ স্থাপনা গড়ে তুলেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা আবার কেউ কেউ দখল করে বেড়া দিয়ে ঘিরে রেখেছে। দখলের কারণে খালটি সংকুচিত হয়ে পড়ছে নব্যতা হারাচ্ছে।বর্ষা মৌসুমে বিলের পানি খালে নামতে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়।এ ছাড়া বাঁশতলা বাজারের ময়লা-আবর্জনা প্রতিনিয়ত এই খালে ফেলার কারণে পানি দূষিত হচ্ছে। তাই খালটির অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে এলাকাবাসী।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর