বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

কালিগঞ্জে ফ্রি অক্সিজেন সার্ভিস ১ মাস ৭দিনে ১শ ৫৩জনের ফ্রি অক্সিজেন সেবা প্রদান করেছেন

হাফিজুর রহমান শিমুল / ১৪৯ সময়ঃ
নিউজ আপঃ শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ১২:৪১ পূর্বাহ্ণ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস ১ মাস ৭ দিনে ১’শ ৫৩ জন করোনা ও করোনা উপসর্গের রোগীকে ফ্রি অক্সিজেন সেবা দিয়ে জেলা ব্যাপী সচেতন মহলে ব্যাপক আলোচনায় এসেছেন।
শতভাগ ফ্রি পরিসেবা প্রদানে রাতে দিনে, ঝড় বৃষ্টি আর প্রখর রৌদ্র উপেক্ষা করে সত্যিকারের পরিসেবায় নিবেদিত এ স্বেচ্ছাসেবী সংগঠনটি। যেখানে করোনা রোগীর পাশে পরিবারের সদস্যরা পর্যন্ত যাচ্ছেন না, ঠিক এই সময়ে নির্দিষ্ট ঠিকানা আর রোগীর বর্তমান অবস্থা জানিয়ে ০১৯৭২৬৫১৮৪০ মোবাইল নম্বরে কল করলেই মাত্র একঘন্টার মধ্যে অক্সিজেন সিলেন্ডার, নেবুলাইজার আর প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পৌছেযান স্বেচ্ছাসেবী সংগঠনের চৌকস টিম।

“মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভুতি কি মানুষ দিতে পারেনা, ও বন্ধু”। বিখ্যাত শিল্পীর এই গানের শুরে শুরমিলিয়ে কালিগঞ্জের পল্লীতে
ক্যান্সার আক্রান্ত ৬ষ্ট শ্রেনীতে পড়ুয়া মেধাবী ছাত্রী বিথীসহ ১শ ৫৩ জনের ফ্রি অক্সিজেন সেবা প্রদান করেছেন। ৪০ জনের চৌকস টীম ২৪ ঘন্টা প্রস্তুত অক্সিজেন সেবায়।
স্রষ্টার এবাদত সৃষ্টির সেবার ব্রতনিয়ে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি ২৪ ঘন্টা অক্সিজেন সেবার পাশাপাশি মাক্স বিতরণ ও স্বাস্থ্য সচেতনতায় প্রচারণা অব্যাহত রেখেছেন। এছাড়াও দুস্থ্য ও অসহায় রোগীদের প্রাথমিক অক্সিজেন সেবার পাশাপাশি জরুরী প্রয়োজনে ফ্রি ঔষধ দিচ্ছেন। গভীর রাতসহ জরুরী ভিত্তিতে রোগীকে এ্যাম্বুলেন্স ঠিক করে হাসপাতালের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছেন সযত্নে।

ইতিমধ্যে কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর পরিসেবা কালিগঞ্জ উপজেলার গন্ডি পেরিয়ে পার্শ্ববর্তী উপজেলাতেও ফ্রি অক্সিজেন সেবা দিচ্ছেন। গত জুন মাসের ২২ তারিখে এক অনাড়ম্বর পরিবেশে স্বেচ্ছাসেবী সংগঠনটির উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাঈদ মেহেদী। সেই থেকে উপজেলার ১২ টি ইউনিয়নের ১০৮ টি ওয়ার্ডে করোনা রোগী ও করোনা উপসর্গে শ্বাসকষ্টে ভোগা রোগীদের পাশাপাশি হার্ড এটার্ক, স্ট্রোক ও ক্যানসার রোগীদের ফ্রি অক্সিজেন সার্ভিস দিয়ে চলেছেন।

সংগঠনটি উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের ভ্যানচালক আবু হাসান বাবুল এর মেয়ে ৬ষ্ট শ্রেনীতে পড়ুয়া ছাত্রী আফরিণ হাসান বিথীসহ কয়েকজন মরনাপন্ন রোগীকে দিনেরাতে ২৪ ঘন্টা ফ্রি অক্সিজেন সেবা দিয়ে আসছেন সেই ২৩ জুন ২০২১ তারিখ থেকে। এমনিভাবে বৃহস্পতিবার (২৯ জুলাই-২০২১) পর্যন্ত ১শ ৫৩ জন রোগীকে ফ্রি অক্সিজেন সেবা দিয়েছেন। কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর সমন্বয়কারী ও আইওএম (রিম্যাপ) সাতক্ষীরার কো-অডিনেটর মোঃ ইশারাত আলী এ প্রতিনিধিকে জানান, বর্তমানে কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিসে ৫.৯ অক্সিজেন সিলিন্ডার ২০টি, ১.৯ অক্সিজেন সিলেন্ডার ২২টি, নেবুলাইজার ৫ টি, অক্সিমিটার ৫টিসহ প্রয়োজনীয় আনুষঙ্গীক তৌজিষপত্র রয়েছে। রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের খ্যাতিমান চিকিৎসকবৃন্দের মাধ্যমে প্রশিক্ষনপ্রাপ্ত চল্লিশজন স্বেচ্ছাসেবী। এরমধ্যে ২০ জন রয়েছেন চৌকস স্বেচ্ছাসেবী সদস্য। তিনি আরও জানান, স্বেচ্ছাসেবী এ সংগঠনটির চৌকস টীম হটলাইনে রোগীর স্বজনদের মাধ্যমে ফোনকল পেলেই ছুটে চলে অক্সিজেন সিলিন্ডার নিয়ে। এটীমে পর্যাপ্ত জনবলের পাশাপাশি রয়েছে ডজনখানা মটর সাইকেল। ধনী গরীব, হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই। সেবার ক্ষেত্রে কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর স্বেচ্ছাসেবীদের চোখে সকলেই সমান। বর্তমান এ সংগঠনটি উপজেলা শ্রীকলা হাইস্কুলের পৃথক তিনটি রুম থেকে সেবামুলক একাজটি করে যাচ্ছেন।
উপজেলার বিভিন্ন মসজিদ, কারিগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, বিজয় নিউজ, বিভিন্ন এনজিও, রেডিও নলতা, কালিগঞ্জ হাসপাতাল, ব্লাড ফাউন্ডেশন ও বিভিন্ন সংস্থাসহ গুরুত্বপূর্ণ স্থানে ও হাটে বাজারে স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করার পাশাপাশি প্রায় ত্রিশ হাজার সার্জিকেল মাক্স বিতরণ করা হয়েছে। সমাজের গুটিকয়েক দানশীল ও মানবতার ফেরিওয়ালা সবুজ মনের ব্যাক্তিদের ঐকান্তিক চেষ্টায় এসেবামূলক কার্যক্রম চলমান আছে। যতোদিন মহামারী করোনার মরণ ছোবল থাকবে ততোদিন ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম চলমান থাকবে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর