বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

কালিগঞ্জ ইউএনও রাসেলকে বিদয় সংবর্ধনা দিলেন উপজেলা পরিষদ

হাফিজুর রহমান শিমুলঃ / ১৬৭ সময়ঃ
নিউজ আপঃ মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১, ৮:২৪ অপরাহ্ণ
ছবিঃ হাফিজুর রহমান শিমুল

কালিগঞ্জে উপজেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার (৫ জানুয়ারী) বিকেল ৪ টায় উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী’র সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিবুল আলম, থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী নরিম আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারালী চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি নাজমুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোনায়েম, উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দিন প্রমূখ। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল কে উপজেলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট উপহার তুলে দেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদি। এছাড়া মুক্তিযুদ্ধের পক্ষে আব্দুর রউফ, উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষে সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় মহিলা জাতীয় পার্টির নেত্রী সাফিয়া পারভীন। ১২ টি ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষ থেকে চেয়ারম্যানবৃন্দ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, উপজেলায় রাজস্ব লাইব্রেরী পক্ষে নিবিড় মেহেদীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে,উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল সরকারিভাবে উচ্চশিক্ষা স্কলার্শিপ গ্রহণে বাংলাদেশ থেকে আমেরিকায় যাবেন। কালিগঞ্জে তিনি এক বছর ১ মাস চাকরি করা কালীন অনেক উন্নয়ন মূলক কর্মকান্ড গ্রহণ করেছেন।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর