বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

কালিগঞ্জ উপজেলা আইন শৃংখলা ও চোরাচালান কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১৪৮ সময়ঃ
নিউজ আপঃ বুধবার, ২৮ অক্টোবর, ২০২০, ৭:৫৮ অপরাহ্ণ

হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কার্যালয়ে মাসিক সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল। সভায় বক্তব্য রাখেন থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, নলতা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্না রানী চক্রবর্তী, উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম প্রমূখ। সভায় কালিগঞ্জ উপজেলাযর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে কালিগঞ্জ থানা এলাকা মাদক মুক্ত, ইভটিজিং প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গী দমনসহ গুরুত্বপুর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়। থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ইতিপূর্বে ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট, গাঁজাসহ এলাকার চিহৃিত আসামিদের আটক করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে চোরাচালান ও মাদক নির্মূলে সীমান্ত এলাকায় বিজেবি কর্মকর্তা ও সদস্যদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এছাড়াও কালিগঞ্জ উপজেলায় হাসপাতাল, মাতৃসদন কেন্দ্র, কমিউনিটি ক্লিনিকসহ সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি উপজেলার নলতা সদরে একটি ভুয়া ব্যাংক সিলগালা করায় ভ্রাম্যমান আদালতকে প্রশংসা করা হয়। কালিগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা সহ মাদক নির্মূলে সকলের আন্তরিক উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানানো হয়। সভায় আইন-শৃঙ্খলা প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা ব্যাংক কৃষিঋণ কমিটির সভা ও এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা এবং পরে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর