বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি কর্মীকে এমপি হানজালা : ‘এই মিয়া চুপ করেন, একে বারে খেয়ে ফেলবো` ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

কালিহাতীতে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা

মোঃ আল-আমিন,শেখ টাঙ্গাইল / ১২৮ সময়ঃ
নিউজ আপঃ সোমবার, ১ মার্চ, ২০২১, ৪:০৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের কালিহাতীতে আশা আক্তার (১৭) নামে এক স্কুল ছাত্রীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে কে বা কারা হত্যা করেছে তা এখনও কিছু জানাতে পারেনি নিহতের পরিবার।

আশা ওই গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে। সে উপজেলার বল্লা করোনেশন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কোকডহরা ইউনিয়নের দত্ত গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গেল শনিবার রাত ৯টার দিকে আশা আক্তারকে মোবাইল ফোনে দুর্বৃত্তরা ডেকে ঘরের বাইরে নিয়ে যায়। পরে ঘরের সামনে নিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায় তারা।

এ সময় আশার চিৎকারে স্বজন ও স্থানীয়রা এসে গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এ ঘটনায় রবিবার বিকালে আশার মা সুফিয়া বেগম বাদী হয়ে কালিহাতী থানায় মামলা দায়ের করেন।

কোকডহরা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ঘটনা তদন্তপূর্বক অপরাধীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি।

ওসি সওগাতুল আলম বলেন, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেছেন। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর