সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

কোটচাঁদপুর মডেল থানার উদ্যোগে জনসাধারনের মাঝে ফ্রি মাস্ক বিতরণ

মোঃ রমজান আলী / ১৬৩ সময়ঃ
নিউজ আপঃ রবিবার, ২১ মার্চ, ২০২১, ১:৫০ অপরাহ্ণ

ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানার উদ্যোগে সর্ব সাধারন জনগনের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার (২১শে মার্চ) সকালে শহরের পায়রা চত্বর সহ বিভিন্ন পয়েন্টে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার নবনির্বাচিত মেয়র সহিদুজ্জামান সেলিম।

এ সময় ‘নো মাস্ক, নো সার্ভিস’ বিষয়ে মেয়র সহিদুজ্জামান সেলিম বলেন, আমরা সব সরকারি দফতর ও বিপণিবিতানগুলোতে ‘নো মাস্ক, নো সার্ভিস’ কার্যক্রম চালু করেছি। এ কার্যক্রম চালু রাখতেও আমরা সর্বাত্মক চেষ্টা করছি; যাতে কেউ মাস্ক না পরে বিপণিবিতানগুলোতে না আসেন।
উক্ত ফ্রি মাস্ক বিতরন কর্মসূচীর সার্বিক ব্যবস্থা ও নেতৃত্ব দেন মডেল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ইমরান আলম।
এ সময় উপস্থিত ছিলেন পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন ,৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সোহেল আরমান, এসআই জাহিরুল ইসলাম সহ প্রশাসনের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা শহরের বিভিন্ন এলাকার বিপণিবিতান ও সাধারন জনগনকে মাস্ক পরার বিষয়ে সচেতন করেন এবং সবাইকে মাস্ক পরিয়ে দেন। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনগণকে সচেতন করতে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান মডেল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ইমরান আলম।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর